Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে দিল্লি সফরে মমতা! সাক্ষাৎ হবে কি সোনিয়ার সঙ্গে

উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে দিল্লি সফরে মমতা! সাক্ষাৎ হবে কি সোনিয়ার সঙ্গে

সোমবার দিল্লি দিয়েছেন পশ্চিমবঙ্গের (west bengal) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার দুপুরে তাঁর এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অন্যদিকে ৬ অগাস্ট উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে দিল্লিতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী নতুন রাষ্ট্রপতির দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) সঙ্গেও দেখা করবেন। তবে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে তিনি দেখা করবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সোনিয়ার সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা কম

সোনিয়ার সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা কম

সূত্রের খবর অনুযায়ী, কংগ্রেসজন কংগ্রেস নেতা তৃণমূল সাংসদ সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠকের বিষয়টি নিয়ে কথা বলেছেন। তবে তাঁদের মধ্যে এই দফায় বৈঠকের সম্ভাবনা আপাতত কম বলেই জানা গিয়েছে।

কংগ্রেস ও তৃণমূলের সম্পর্ক মধুর নয়

কংগ্রেস ও তৃণমূলের সম্পর্ক মধুর নয়

বর্তমান পরিস্থিতি কংগ্রেস এবং তৃণমূলের সম্পর্ক মধুর নয়। রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহার প্রার্থীপদ নিয়ে দুই দল এক জায়গায় এলেও, উপরাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী মার্গারেট আলভার প্রার্থীপদ নিয়ে দুই দলের অবস্থান ভিন্ন।
সূত্রের খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন বিরোধীদের তরফে মুসলিম মহিলাকে প্রার্থী করা হোক। এছাড়াও তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে মার্গারেট আলভাকে প্রার্থী করার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনাকরেনি কংগ্রেস কিংবা এনসিপি। সূত্রের খবর, কংগ্রেসের রণদীপ সুরজেওয়ালা এবং প্রাক্তন বিজেপি নেতা সুধীন্দ্র কুলকার্নি কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সেতুবন্ধনের চেষ্টা চালাচ্ছেন।

 চেষ্টা হয়েছিল কথা বলার

চেষ্টা হয়েছিল কথা বলার

তৃণমূলের তরফে এমন অভিযোগ করা হলেও, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার বিরোধীদের উপ রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণার সময় জানিয়েছিলেন তারা বিষয়টি নিয়ে কথা বলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন।
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত থাকায় তা হয়নি। অন্যদিকে কংগ্রেসের তরফেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল বলেও সূত্রের খবর।

ভবিষ্যতে কথা হতে পারে

ভবিষ্যতে কথা হতে পারে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে বিরোধী নেতাদের দিকে লেলিয়ে দিচ্ছে। এব্যাপারে বিরোধী দলগুলির একসঙ্গে প্রতিবাদ করা উচিত। প্রসঙ্গত ইডির তল্লাশিতেপশ্চিমবঙ্গে যেমন অস্বস্তিতে তৃণমূল অন্যদিকে ন্যাশনাল হেরল্ড মামলায় ইডির পদক্ষেপে ক্ষিপ্ত কংগ্রেস। এই পরিস্থিতিতে ইডির পদক্ষেপে সমালোচনা করা হলেও, সব বিরোধীর একমঞ্চে আসা দূরস্ত। সেই পরিস্থিতির মধ্যে ঝাড়খণ্ডের
তিন কংগ্রেস বিধায়ককে টাকা সমেত গ্রেফতার করেছেন পশ্চিমবঙ্গ পুলিশ। যা নিয়েও অস্বস্তিতে কংগ্রেস। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কংগ্রেস বিধায়কদের থেকে টাকা উদ্ধার নিয়ে প্রশ্ন তুলেছেন।
তবে আর যাই হোক ভবিষ্যতে সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠক হতেই পারে। কেননা সামনে রয়েছে ২০২৪-এর লোকসভা নির্বাচন। এছাড়াও রাজনীতি সমসময়ই সম্ভাবনার শিল্প।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+