বহু দলের লড়াইয়ের ভিড়ে কি ঝাড়খণ্ডে গদি বাঁচাতে সমর্থ হবেন বিজেপির রঘুবর দাস?
বহু দলের লড়াইয়ের ভিড়ে কি ঝাড়খণ্ডে গদি বাঁচাতে সমর্থ হবেন বিজেপির রঘুবর দাস?
সোমবার ঝাড়খণ্ডের নির্বাচনের ফল প্রকাশ। এর মাধ্যমেই ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী রঘুবর দাসের ভাগ্য নির্ধারণ হবে। পাশাপাশি লোকসভার পর এটি তৃতীয় রাজ্য যেখানে বিজেপি তাদের ক্ষমতা ধরে রাখার লড়াই করছে। সেই দিক দিয়েও খুবই গুরুত্বপূর্ণ এই ফল। তবে ঝাড়খণ্ডের নির্বাচন জেতা খুব কঠিন হতে চলেছে বিজেপির জন্য। রাজ্যের বিরোধী দল ঝাড়খণ্ড মুক্তিমোর্চার পাল্লা এবার বেশ ভারী। তাছাড়া বিরোধী প্রবণতার জেরেও রঘুবর দাস তাঁর গদি হারাতে পারেন বলে আশঙ্কা করছে বিজেপি। গত লোকসভায় ১৪টির মধ্যে ১১টি আসন জিতলেও সরকার বাঁচানোর ব্যপারে তাদের কপালে চিন্তার ভাঁজ। কারণ প্রায় সবকটি বুথ ফেরত সমীক্ষাতেই জেএমএম-কংগ্রেস জোটকে এগিয়ে রাখা হয়েছে।

৫ দফায় রাজ্যে নির্বাচন হয়
নভেম্বরের ৩০ তারিখ শুরু হওয়া ঝাড়খণ্ড নির্বাচনে মোট পাঁচ ধফায় ভোটগ্রহণ পর্ব হয়। নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়ার শেষ দফাটি ছিল ২০ ডিসেম্বের। এই পাঁচ দফায় রাজ্যের মোট ৮১টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। সেই ভোটগ্রহণের ফলাফল প্রকাশ হওয়া শুরু হবে আজ সকাল থেকে। ভোটগণনা হবে ২৪টি জেলার সদরে। এই ভোট গণনা ঘিরে রয়েছে ব্যপক নিরাপত্তা ব্যবস্থা। মোটের উপর শান্তিপূর্ণ ভোটগ্রহণ হলেও বিচ্ছিন্ন দুটি মোওবাদী আক্রমণও হয়েছিল।

লোকসভার পর তৃতীয় রাজ্য হিসাবে ভোটে যায় ঝাড়খণ্ড
ঝাড়খণ্ড তৃতীয় এমন বিজেপি শাসিত রাজ্য যেখানে লোকসভা নির্বাচনের পর নির্বাচন সম্পন্ন হল এই বছরে। এর আগে অক্টোবরে মহারাষ্ট্র ও হরিয়ানাতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছিল। বিজেপি হরিয়ানাতে সরকার গঠনে সমর্থ হলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এর জেরে তাদের সেখানে নির্দল ও জেজপি-র (জননায়ক জনতা পার্টি) সঙ্গে জোট গঠন করতে হয়েছল। এদিকে মহারাষ্ট্রে জোট সঙ্গী শিবসেনার সঙ্গে ম্যাজিক ফিগার পার করলেও মুখ্যমন্ত্রিত্ব নিয়ে তরজার মধ্যে সেখানে বিরোধী আসনেই বসতে হয়েছে রাজ্যে একক বৃহত্তম দল হওয়া সত্ত্বেও।

সড়াইয়ে আছে বহু দল
এদিকে ঝাড়খণ্ডের লড়াইয়ে রয়েছে অনেকগুলি দল। নিজেদের ক্ষেত্রে এই প্রতিটি দলই সরকার গঠনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে। বিজেপি, কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ছাড়াও রাজ্যে রয়েছে ঝাড়খণ্ড বিকাশ মোর্চা - প্রজাতান্ত্রিক, অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন, রাষ্ট্রীয় জনতা দল।

একা লড়ছে বিজেপি
২০১৪ সালে ৮১ আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভায় সরকার গঠন করে অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়নের সাহায্যে। বিজেপি নিজে ৩৭টি আসন পেয়েছিল আর অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়নের ঝুলিতে এসেছিল ৫টি। তবে এই বারে সরকারি ভাবে জোট না ভাঙলেও ১৭টি আসনে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিয়েছে দল। বিজেপি রাজ্যে ৮১টির মধ্যে ৭৯টি আসনেই প্রার্থী দিয়েছে। বাকি দুটি আসনের একটিতে অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়নের প্রধান সুদেশ মাহতোকে ছেড়ে দিয়েছে বিজেপি। অপরটিতে একজন নির্দলকে সমর্থন জানিয়েছে দল।

বিরোধীদের জোট
এদিকে হেমন্ত সোরেনের জেএমএম-এর নেতৃত্বে কংগ্রেস ও আরজেডি একজোট হয়ে বিজেপিকে ঠেকাতে উঠে পড়ে লেগেছে। জেএমএম রাজ্যের ৪৩টি আসনে প্রার্থী দিয়েছে, কংগ্রেস ৩১টি ও আরজেডি ৭টি আসনে প্রার্থী দিয়েছিল।

হেভিওয়েট আসনগুলি
রাজ্যে হেভিওয়েটদের মধ্যে জামশেদপুর পূর্ব থেকে লড়ছেন বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর বিরুদ্ধে লড়ছেন তাঁর মন্ত্রিসভার প্রাক্তন সদস্য সরয়ু রয়। এছাড়া ২০১৪-তে হেরে যাওয়া অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়নের প্রান সুদেশ মাহতো লড়ছেন সিলি কেন্দ্র থেকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেভিএম প্রধান বাবুলাল মারান্ডি লড়ছেন ধআনওয়ার আসন থেকে। এদিকে বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদের প্রার্থী তথা জেএমএম প্রধান হেমন্ত সোরেন লড়ছেন দুটি আসন থেকে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications