২৬ মের পর কি ভারতে ফেসবুক, টুইটার চলবে! সরকারি গাইডলাইন ঘিরে জল্পনা

ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ ভারত সরকারের তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে একের পর এক গাইডলাইন ঘিরে ডেডলাইন বেঁধে দেয় কেন্দ্রীয় সরকার। সেই ডেডলাইন শেষ হচ্ছে ২৫ মে। তবে এখনও পর্যন্ত যা খবর ,তাতে সরকারের দেওয়া নয়া সোশ্যাল মিডিয়া গাইডলাইন নিয়ে কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই কোনও পদক্ষেপ নেয়নি।

২৬ মের পর কি ভারতে ফেসবুক, টুইটার চলবে! সরকারি গাইডলাইন ঘিরে জল্পনা

জানা গিয়েছে , ভারতে এই নয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সংক্রান্ত নিয়ম, ২৬ মে ২০২১ থেকে লাগু হয়ে যাবে। এদিকে, সরকাররে এই বার্তায় বহু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সায় না দিতেই জল্পনা তুঙ্গ উঠেছে। সরকার সাফ জানিয়েছে, নিয়মের অন্যথায় ফৌজদারি পর্যন্ত গড়াতে পারে মামলা।

তবে ভারত সরকারের এমন গাইডলাইনে সাড়া দিয়েছে, 'কু'। সোশ্যাল মিডিয়ায় নতুনভাবে পদার্পণ করা কু এগিয়ে এসেছে সরকারের ডাকে। এদিকে, কেন্দ্র আগেই জানায় যে রেসিডেন্ট গ্রিভেন্স অফিসার নিয়োগ করতে হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে। ৫০ লাখ ইউজার নিয়ে কু , তা করে দেখিয়েছে। এদিকে, কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জানিয়েছে, সম্পূর্ণ গাইডডলাইন মেনে চলতে তাদের ৬ মাস লাগতে পারে।

এদিকে, এর আগে টুইটারে টুলকিট ইস্যুতে ভারতের রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এই ইস্যুতে কংগ্রেস বনাম বিজেপির দ্বন্দ্ব নয়া রঙ এনেছে । এর আগে , সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ইস্যুতেও ভারতের রাজনীতি তোলপাড় হয়েছে। এমন পরিস্থিতিতে এই নয়া গাইডলাইন ঘিরে গতিপ্রকৃতি কোনদিকে যায়, সেদিকে নজর সকলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+