'দাউদকে ফেরত না আনা পর্যন্ত বিশ্রাম নেব না' : সংসদে বললেন রাজনাথ

নয়াদিল্লি, ১১ মে : আন্ডারওয়ার্ল্ড ডন তথা ১৯৯৩ মুম্বই বিস্ফোরণের প্রধান অভিযুক্ত দাউদ ইব্রাহিমকে ভারতে ফেরত আনতে এবার কোমর বেঁধে নামতে চলেছে কেন্দ্রীয় সরকার। এদিন সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যের নির্যাস ছিল এমনটাই।

ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের অন্যতম দাউদ ইব্রাহিমকে নিয়ে গত কিছুদিন ধরেই নতুন করে উত্তাল হয়েছে জাতীয় রাজনীতি।

'দাউদকে ফেরত না আনা পর্যন্ত বিশ্রাম নেব না' : সংসদে বললেন রাজনাথ


কেন্দ্রকে দাউদ নিয়ে সাঁড়াশি চাপে ফেলতে উঠেপড়ে লেগেছে বিরোধীরা। দাউদ কোথায় রয়েছে তা নিয়েও বিতর্ক তৈরি হলেও এদিন ফের একবার স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে পাকিস্তানেই রয়েছে দাউদ। এবিষয়ে সরকারের কোনও সন্দেহ নেই। পাশাপাশি তিনি জানান, দাউদকে আইনের মুখোমুখি এনে দাঁড় করাতে যা করতে হয় সেসবই করবে কেন্দ্র।

এদিন লোকসভায় এক বিবৃতিতে রাজনাথ সিং বলেন, "পাকিস্তানকে অনুরোধ করে হোক, চাপ দিয়ে হোক, আমরা দাউদকে ফেরত না আনা পর্যন্ত বিশ্রাম নেব না।" তিনি অভিযোগও করেন যে, পাকিস্তানের হাতে সবরকম বিশ্বাসযোগ্য প্রামাণ্য নথি দেওয়ার পরও পাকিস্তান তাঁকে ধরে দিতে পারেনি।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ইন্টেলিজেন্স এজেন্সি ভারত সরকারের হাতে একটি গোপন রিপোর্ট তুলে দেয়। সেখানে বলা হয়েছে, পাকিস্তানের উত্তর-পূর্ব প্রদেশে দাউদের আস্তানা রয়েছে। এই এলাকা আইএসআই-এর প্রত্যক্ষ দখলে রয়েছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+