Maharashtra Next CM: ফড়নবীশকেই মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে দেবেন শিন্ডে! মহাজুটি এগোতেই পাল্টে যাচ্ছে সমীকরণ

Maharashtra Assembly Elections 2024 Result: মহারাষ্ট্রে ম্যাজিক ফিগার পার বিজেপি নেতৃত্বাধীন মহাজুটির (Mahayuti)। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় সরকার গড়তে গেলে ম্যাজিক ফিগার ১৪৫ ছুঁতে হবে জোটকে। মহারাষ্ট্রে ইতিমধ্যেই ২১৭ আসনে এগিয়ে গিয়েছে মহাজুটি। অন্যদিকে, ৫৮টি আসনে এগিয়ে রয়েছেন কংগ্রেস নেতৃত্বাধীন মহা বিকাশ আঘাড়ি (Maha Vikas Aghadi)।

বুথ ফেরত সমীক্ষাগুলিতেও (Exit Polls) পূর্বাভাস ছিল মহাজুটির ক্ষমতায় প্রত্যাবর্তনের। সকাল ১১টা পর্যন্ত ফলাফলের ট্রেন্ড বলছে একা বিজেপিই ১০৫টি আসনে এগিয়ে রয়েছে। একনাথ শিন্ডের শিবসেনা (Shiv Sena) ৫৬টি আসনে ও অজিত পাওয়ারের এনসিপি (NCP) ৫৪টি আসনে এগিয়ে রয়েছে। মহাজুটির জয়ের পালে হাওয়া বইতেই মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে।

Mahayuti

মহাজুটিতে যোগের পর থেকে মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন শিবসেনার একনাথ শিন্ডে (Eknath Shinde)। ২০২২ সালে একনাথ শিন্ডেকে কুর্সি ছেড়ে দিয়েছিলেন বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ (Devendra Fadnavis)। দলের স্বার্থে কার্যত আপোস করতে হয়েছিল তাঁকে। মানভঞ্জনে দেবেন্দ্রকে দেওয়া হয়েছিল উপমুখ্যমন্ত্রীর পদ। অপর শরিক এনিসিপির অজিত পাওয়ারের সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে ছিলেন দেবেন্দ্র ফড়নবীশ।

২০২৪ এর বিধানসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেতেই মুখ্যমন্ত্রীর পদ নিয়ে সমীকরণ পাল্টে যেতে পারে। এবারের সুযোগ হাতছাড়া করবে না গেরুয়া শিবির। প্রচার পর্বে রাখঢাক রাখলেও বিজেপির কর্মী সমর্থকরা ফড়নবীশের সমর্থনের ব্যানার ফেস্টুন ছেপেছেন। ফড়নবীশকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান তারা।

রাজ্য বিজেপির সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে জানিয়েই দিয়েছেন, তাঁর দলের সকলে চাইছেন ফড়নবীশই মুখ্যমন্ত্রী হোক। জোটের অন্দরে দলের সংখ্যাগরিষ্ঠতাও অনুকূলেই রয়েছে। যদিও শিন্ডে শিবিরের দাবি, ফের মুখ্যমন্ত্রী করা হোক একনাথ শিন্ডেকেই। প্রচার পর্ব থেকে অবশ্য মহাজুটির শরিকরা গণনার পর আলোচনার পক্ষেই সায় দিয়ে এসেছেন।

বেলা বাড়তেই পরিষ্কার হয়ে যাচ্ছে মহারাষ্ট্রের পরিসংখ্যান। সূত্রের খবর, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে মুখ্যমন্ত্রীর দাবিদার থেকে সরবে না বিজেপি। জল্পনা বাড়িয়েছে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গেও বিজেপির দেবেন্দ্র ফড়নবীশের সাক্ষাৎ পর্ব।

মুখ্যমন্ত্রী হতে আরএসএসের সমর্থন চাইতেই ফড়নবীশ ওই সাক্ষাৎ করেন বলে জল্পনা। কিন্তু মনঃক্ষুণ্ন হয়ে মহাজুটি ছাড়ার সিদ্ধান্ত নেবে না তো শিবসেনা ও এনসিপি? সেই জল্পনাও উড়িয়ে দিচ্চে বিজেপি তথা রাজনৈতিক মহলের একাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+