তিন তালাক: সাংবিধানিক বৈধতা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, পুরুষের বহুগামিতা নিয়ে নয়: সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টে শুরু হল তিন তালাক নিয়ে ঐতিহাসিক মামলার শুনানি। ইসলাম ধর্মে তিন তালাক নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, এই মামলার রায় তার নিষ্পত্তি করতে পারবে বলেই মনে করা হচ্ছে।
সুপ্রিম কোর্টে শুরু হল তিন তালাক নিয়ে ঐতিহাসিক মামলার শুনানি। ইসলাম ধর্মে তিন তালাক নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, এই মামলার রায় তার নিষ্পত্তি করতে পারবে বলেই মনে করা হচ্ছে।
এদিন শুনানির শুরুতেই সর্বোচ্চ আদালত একটি বিষয় প্রথমেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তিন তালাকের সাংবিধানিক বৈধতা নিয়েই শুধুমাত্র রায় দেওয়া হবে। ইসলাম ধর্মী পুরুষের বহুবিবাহ বা বহুগামিতা নিয়ে আদালতের পক্ষে রায় দেওয়া সম্ভব নয়।

সুপ্রিম কোর্ট এদিন শুরুতেই জানিয়েছে যে তিন তালাক মুসলমান সম্প্রদায়ের ইসলাম ধর্মের মৌলিক অধিকারের মধ্যে রয়েছে কিনা। তাই শুনানির পর আদালত যাচাই করে ঠিক করে দেবে।
বলা হয়েছে, শুনানিতে যদি দেখা যায়, ইসলাম ধর্মাবলম্বীদের মৌলিক অধিকারের মধ্যে তিন তালাককে সুনিশ্চিত করা হয়েছে তাহলে আগামিদিনে আদালত তাতে নাক গলাবে না।
সবমিলিয়ে মোট ছয়দিনের সময়সীমা এই তিন তালাকের শুনানি নিয়ে বেঁধে দেওয়া হয়েছে। প্রথম তিনদিন হল তিন তালাকের বৈধতা চ্যালেঞ্জ করা ও পরের তিনদিন হল তিন তালাকের বৈধতা প্রমাণ করার। তারপর আদালত নিজের রায় দেবে।
প্রসঙ্গত, এই মামলায় রায়দানের যে বেঞ্চ গঠিত হয়েছে তাতে রয়েছেন পাঁচ বিচারপতি রয়েছেন যারা আলাদা পাঁচটি ধর্মের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জেএস খেহর (শিখ), বিচারপতি কুরিয়েন জোসেফ (ক্রিশ্চিয়ান), আরএফ নরিম্যান (পার্সি), ইউইউ ললিত (হিন্দু) ও আবদুল নাজির (মুসলমান)। এরাই শুনানি শেষে রায়দান করবেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications