'পিছনে লাগলে নখ উপড়ে নেব', ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে বিপ্লব দেব

ফের একবার নতুন করে বিতর্ক তৈরি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

তাঁর বিতর্কিত মন্তব্য নিয়ে যত কাটাছেঁড়া হচ্ছে, ততই যেন আরও বিতর্কিত মন্তব্য করে আগুনে ঘি ঢালছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাম্প্রতিক মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহের কাছে জবাবদিহির জন্য ডেকে পাঠানো হয়েছে দেবকে। বুধবার দেখা করার কথা দেবের। তার আগে ফের একবার নতুন করে বিতর্ক তৈরি করলেন তিনি।

পিছনে লাগলে নখ উপড়ে নেব, ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে বিপ্লব দেব

বিপ্লব বলেছেন, 'ত্রিপুরার বিজেপি সরকারের পিছনে লাগলে ভালো হবে না। নখ উপড়ে নেওয়া হবে। কারও মনে যেন কোনও সন্দেহ না থাকে যে এটা বিপ্লব দেবের সরকার।'

এক জনসভায় দাঁড়িয়ে বিপ্লব একথা বলেছেন বলে জানা গিয়েছে। এর আগেও গত কয়েকদিনে একেরপর এক বিতর্কিত মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। কখনও বলেছেন, মহাভারতের সময়ে ইন্টারনেট ছিল, কখনও বলেছেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের সিভিল সার্ভিসে যাওয়া উচিত নয়। আবার ডায়না হেডেনের মিস ওয়ার্ল্ড হওয়া নিয়েও কটূ মন্তব্য করেছেন বিপ্লব দেব।

এইসমস্ত ঘটনার জেরে রাজ্য রাজনীতিতে তো বটেই, সারা দেশে বিপ্লব দেবের নাম ছড়িয়ে পড়েছে। বিতর্কের জেরে নরেন্দ্র মোদী-অমিত শাহরা সমন পাঠিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়েছেন। তবে দেব আছেন নিজের মতোই। ফের বিতর্কিত মন্তব্য করে তা প্রমাণ করে দিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+