অন্ধ্রে লোকসভা-বিধানসভায় ধরাশায়ী টিডিপি, আজই পদত্যাগ চন্দ্রবাবুর?
কার্যত মুখ থুবড়ে পড়া টিডিপি নেতা তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই নৈতিক হার স্বীকার করেছেন। বিকেলেই তিনি রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন বলে সূত্রের খবর।
জগমোহন রেড্ডি ঝড়ে কুপোকাত চন্দ্রবাবু নায়ডুর তেলেগু দেশম পার্টি বা টিডিপি। ভোটের ট্রেন্ড বলছে অন্ধ্রপ্রদেশ বিধানসভায় দেড়শোরও বেশি আসন জিতে ক্ষমতায় আসতে চলেছে ওয়াইএসআর কংগ্রেস। অন্যদিকে লোকসভার ২৪টি আসনেই জগমোহন রেড্ডির দলের জয় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

কার্যত মুখ থুবড়ে পড়া টিডিপি নেতা তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই নৈতিক হার স্বীকার করেছেন। বিকেলেই তিনি রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত ভোটের ফলের প্রাপ্ত ট্রেন্ড অনুযায়ী ১৭৫ আসনের অন্ধ্র বিধানসভার মাত্র ৩০টি আসনে এগিয়ে আছে চন্দ্রবাবু নায়ডুর তেলেগু দেশম পার্টি। একটি আসনে এগিয়ে আছে বিজেপি। অন্যদিকে লোকসভায় টিডিপি একটি আসনেও জিততে পারবে না বলেই এখনও পর্যন্ত প্রাপ্ত ফলাফলে সেই সম্ভাবনাই স্পষ্ট হচ্ছে।
গত বছরই এনডিএ থেকে সমর্থন তুলে বিরোধী বিজেপি বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করতে প্রধান ভূমিকা নিয়েছিলেন টিডিপি নেতা তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী ফ্রেডারেল ফ্রন্টের মুখ হয়ে উঠেছিলেন চন্দ্রবাবু নায়ডু। সেই সিদ্ধান্তই বুমেরাং হয়ে টিডিপি নেতার ভরাডুবির কারণ হয়ে দাঁড়িয়েছে বলেই মত রাজনৈতিক মহলের।
চন্দ্রবাবুর মতোই বিজেপি বিরোধী ফ্রেডারেল ফ্রন্টে হাত মেলানো প্রায় সব রাজনৈতিক দলই লোকসভা ভোটের ফলে মুখ থুবড়ে পড়েছে। তা থেকে একটা বিষয় পরিষ্কার, দেশে এখনও অটুঁট নরেন্দ্র মোদী ম্যাজিক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications