বিজেপি সাংসদ প্রজ্ঞাকে জ্যান্ত জ্বালানোর হুমকি কংগ্রেস নেতার
সংসদে নাথুরাম গডসেকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর।
সংসদে নাথুরাম গডসেকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। তাঁর মন্তব্যের জেরে দলের ভর্ৎসনা শুনতে হয়েছে। এমনকী কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাঁকে জঙ্গি বলতেও ছাড়েননি। এবার মধ্যপ্রদেশের এক কংগ্রেস বিধায়ক আরও মারাত্মক হুমকি দিলেন। ভোপালের বিজেপি বিধায়ক সাধ্বী প্রজ্ঞা সেরাজ্যে এলে তাঁকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন কংগ্রেস বিধায়ক গোবর্ধন ডাঙ্গি।

বিয়াওরার কংগ্রেস বিধায়ক গোবর্ধন বলেছেন, মধ্যপ্রদেশে এলে সাধ্বী প্রজ্ঞাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হবে। তিনি এই মন্তব্য করেছেন কারণ সংসদের শীতকালীন অধিবেশনে মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে দেশভক্ত বলে সম্বোধন করেন প্রজ্ঞা সিং ঠাকুর।
এদিন তিনি তাঁর বক্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন। বিজেপি দলের তরফে শুরুতেই তাঁকে ভর্ৎসনা করা হয়েছে। এমনকী সংসদের প্রতিরক্ষা মন্ত্রকের একটি কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে










Click it and Unblock the Notifications