'অযোধ্যায় রাম মূর্তি হচ্ছেই', খোলাখুলি ঘোষণা যোগী আদিত্যনাথের
অযোধ্যায় খুব শীঘ্র শ্রী রামচন্দ্রের বিশাল মূর্তি নির্মাণ হবে বলে জানিয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
ফৈজাবাদের নাম বদলে তিনি অযোধ্যা করে দিয়েছেন। দীপাবলিতে বড় খবর দেবেন বলে কয়েকদিন আগেই জানিয়েছিলেন। সেইমতো দীপাবলির প্রাক্কালে সরযূ নদীর তীরে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ অযোধ্যার জেলা হওয়ার ঘোষণা করেন। তবে চমকের এখানেই শেষ নয়। অযোধ্যায় খুব শীঘ্র শ্রী রামচন্দ্রের বিশাল মূর্তি নির্মাণ হবে বলে জানিয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

যোগী বলেছেন, শ্রীরামের একটি দর্শনীয় মূর্তি স্থাপিত হবে। জায়গা দেখে সেই নিয়ে আলোচনা করব। পূজার মূর্তি মন্দিরে হবে। তবে একটি দর্শনীয় মূর্তি হবে যা এখানকার পরিচয় তৈরি করবে। আমি সেই ব্যবস্থা করব যাতে সকলের কথা রাখা যায় ও অযোধ্যার খ্যাতি ছড়িয়ে পড়ে।
সাংবাদিক সম্মেলনে যোগী কংগ্রেসকে আক্রমণ করতেও ছাড়েননি। রাহুল গান্ধী ও তাঁর দল অযোধ্যা ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করুক। তাদের গতিবিধি সুবিধের নয় বলে আদিত্যনাথ দাবি করেছেন। সঙ্গে জানিয়েছেন, রাম মন্দিরের জন্য জমি চিহ্নিতকরণ হয়ে গিয়েছে।
Sri Ram ki ek darshaniya murti sthapit ho,bhumi ke anusar uske bare mein charcha karenge. Pujaniya murti mandir mein hogi, lekin ek darshaniya murti jo yahan ki pehchan ban sake. Hum wo sari vyavasthaein karenge jisse astha ka samman bhi ho aur Ayodhya ki pehchan ban sake: UP CM pic.twitter.com/7j30uWNeWX
— ANI UP (@ANINewsUP) November 7, 2018
মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বক্তব্য রাখতে উঠে বলেন, ভারতীয় সংষ্কৃতিতে অতিথিদের ভগবানরূপে তুলনা করা হয়। এটাই আমাদের সংষ্কার। সেই সংষ্কারের পথ থেকে তিনি যে সরবেন না, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। তারপরই ফৈজাবাদের নাম বদলে অযোধ্যার ঘোষণা করেন।
এর পাশাপাশি অযোধ্যা প্রসঙ্গে যোগী আদিত্যনাথ বলেন, আমাদের অস্তিত্বের প্রতীক অযোধ্যা। এর পরিচয় ভগবান শ্রীরামচন্দ্রের থেকে। তাই আজ থেকে ফৈজাবাদের নাম শ্রী অযোধ্যা করা হল। এর পাশাপাশি অযোধ্যায় একটি মেডিক্যাল কলেজের ঘোষণাও করেন যোগী। তার নাম হবে রাজা দশরথের নামে। এছাড়া শ্রী রামের নামে বিমানবন্দরও হবে বলে জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications