হিমাচলপ্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস কি পারবে বিজেপিকে হারাতে, একনজরে সমীক্ষার ফল

হিমাচলপ্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস কি পারবে বিজেপিকে হারাতে, একনজরে সমীক্ষার ফল

দুয়ারে কড়া নাড়ছে হিমাচল প্রদেশ বিধানসভা কেন্দ্রের নির্বাচন। একেবারে শেষ মুহূর্তের প্রচার যুদ্ধ চলছে। আগামী ১২ নভেম্বর নির্বাচন। শুরু হয়ে গিয়েছথে কাউন্টডাউন। এবার হিমাচলের রাশ কার হাতে উঠবে? বিজেপি কি ক্ষমতা ধরে রাখতে পারবে? নাকি বিজেপিকে সরিয়ে ক্ষমতায় ফিরবে কংগ্রেস? আম আদমি পার্টি এবার ভোটে কোনও ফ্যাক্টর হবে কি না, এমন অনেক প্রশ্নেরই জবাব মিলল সর্বশেষ জনমত সমীক্ষায়।

বিজেপি কত আসন পেতে পারে

বিজেপি কত আসন পেতে পারে

ইন্ডিয়া টিভির সর্বশেষ জনমত সমীক্ষায় প্রকাশ, বিজেপির হাতেই থাকছে এবারের ক্ষমতা। ২০১৭ সালে ৬৮ আসনের হিমাচল বিধানসভায় ৪৪টি আসনে জিতে ক্ষমতায় এসেছিল বিজেপি। এবারের নির্বাচনেও প্রায় একইসংখ্যক আসন নিয়ে বিজেপির ক্ষমতা ধরে রাখার সমূহ সম্ভাবনা বলে জানিয়েছে সমীক্ষা রিপোর্ট। এই সমীক্ষা অনুযায়ী বিজেপি এবার পেতে পারে ৪১টি আসন। অর্থাৎ গতবারের থেকে মাত্র তিনটি কম। তাতে ক্ষমতা হারানোর কোনও আশঙ্কা নেই বলেই মনে করা হচ্ছে।

কংগ্রেসের কত আসন পেতে পারে

কংগ্রেসের কত আসন পেতে পারে

হিমাচলে এবার সরকার বিরোধী প্রচারে কংগ্রেসের সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছিল। কিন্তু জনমত সমীক্ষা বলছে, কংগ্রেস আসন সংখ্যা বাড়াতে সমর্থ হলেও ক্ষমতা দখল করতে পারবে না। ম্যাজিক ফিগার ৩৫-এর থেকে অনেক আগেই থমকে যাচ্ছে কংগ্রেস। জনমত সমীক্ষা অনুযায়ী কংগ্রেস ২৫টি আসন পেতে পারে। গতবার তারা পেয়েছিল ২১টি আসন এবার। এবার তারা মাত্র চারটি আসন বাড়াতে সমর্থ হবে। অর্থাৎ বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন থেকে এবার তাদের দূরেই থাকতে হবে বলে ইন্ডিয়া টিভির জনমত সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে।

আম আদি পার্টি ও অন্যান্য

আম আদি পার্টি ও অন্যান্য

হিমালয়ের কোলে এই পার্বত্য রাজ্যে এবার আম আদমি পার্টি প্রথম পা রেখেছে। তারা কতখানি প্রভাব বিস্তার করবে, তা নিয়েও সমীক্ষায় উঠে আসে আভাস। সমীক্ষা মোতাবেক, আম আদমি পার্টি এবার হিমাচলে তেমন একটা দাগ কাটতে পারছে না। তারা কোনও আসনই লাভ করতে পারবে না বলে মনে করছে এই সমীক্ষা রিপোর্ট। অর্থাৎ আম আদমি পার্টির ঝুলি এবার শূন্যই থাকবে। অন্যান্যরা বড়জোড় দুটি আসন পেতে পারে বলে সমীক্ষা রিপোর্টে জানানো হয়েছে।

কে কত শতাংশ ভোট পাবে

কে কত শতাংশ ভোট পাবে

ইন্ডিয়া টিভির সমীক্ষা অনুযায়ী, এবার হিমাচল বিধানসভা নির্বাচনে কাঁটে কা টক্কর হতে চলেছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। বিজেপি পেতে পারে ৪৬ শতাংশ ভোট। আর কংগ্রেস পেতে পারে ৪২ শতাংশ ভোট। ফলে একটু আধটু ভোট এদিক-ওদিক হয়ে গেলে ফলাফল ঘুরে যেতে পারে। আম আদমি পেতে পারে ২ শতাংশ ভোট। আর অন্যান্যদের দখলে যেতে পারে ১০ শতাংশ ভোট।

২০১৭-র নির্বাচনী ফলাফল

২০১৭-র নির্বাচনী ফলাফল

গতবারের নির্বাচনে বিজেপি পেয়েছিল ৪৪টি আসন। ৬৮ আসনের লড়াইয়ে কংগ্রেস পেয়েছিল মাত্র ২১টি। ফলে ১৫টি আসন হারিয়ে ক্ষমতায় হারাতে হয়েছিল কংগ্রেসকে। বিজেপি সেবার ১৮টি আসন বাড়িয়ে ক্ষমতার দখল নেয়। নির্দল দুটি ও সিপিএম একটি আসন পায়। বহুজন সমাজ পার্টি ও হিমাচল লোকহিত পার্টি তেমন কোনও প্রভাব ফেলতে পারেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+