ভোটের মুখে আয়কর তল্লাশি, তামিলনাড়ুতে রাজনৈতিক ফায়দা তুলতে পারবে এআইএডিএমকে-বিজেপি?

ডিএমকের অভিযোগ, ভোট মরশুমে রাজনৈতিক ফায়দা তুলতেই স্ট্য়ালিনের মেয়েকে টার্গেট করছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকার৷ যদিও আয়কর বিভাগের দাবি, নির্বাচনের আবহে রাজনৈতিক কারণে কাকে, কোথায়, কত টাকা, কীভাবে দেওয়া হয়েছে সেসবের হদিশ পেতেই তল্লাশি চালানো হয়েছিল৷ এদিকে নির্বাচনের মাঝে এই তল্লাশি অভিযান কতটা প্রভাব ফেলবে, এটাই দেখতে চাইছে রাজনৈতিক মহল।

কমিশনের দ্বারস্থ হয়েছিল ডিএমকে-কংগ্রেস

কমিশনের দ্বারস্থ হয়েছিল ডিএমকে-কংগ্রেস

গত শনিবার দলের নেতা ও মন্ত্রীদের বাড়িতে তল্লাশির প্রতিবাদ জানিয়ে শনিবারই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় এআইএডিএমকে৷ তাদের অভিযোগ, এই ধরনের পদক্ষেপ একেবারেই অনভিপ্রেত এবং কংগ্রেস ও ডিএমকে-র প্ররোচনাতেই এসব করা হচ্ছে৷ এদিকে দুই দিন আগেই ডিএমকে প্রধান এমকে স্ট্য়ালিনের মেয়ে সেন্থামারাই স্ট্য়ালিনের চেন্নাইয়ের বাড়িতে আয়কর বিভাগের তল্লাশি নিয়ে মুখ খোলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী৷

'বিষয়টি নিয়ে কেন এত হইচই করা হচ্ছে?'

'বিষয়টি নিয়ে কেন এত হইচই করা হচ্ছে?'

ডিএমকে নেতাদের প্রতি পালানিস্বামীর প্রশ্ন, বিষয়টি নিয়ে কেন এত হইচই করা হচ্ছে? মুখ্যমন্ত্রীর কটাক্ষ, কারও যদি লুকোনোর মতো কিছু না থাকে, তাহলে তাঁর ভয় পাওয়ারও কোনও কারণ নেই৷ পালানিস্বামীর বক্তব্য়, 'এআইএডিএমকেরও বহু নেতা, মন্ত্রীর বাড়িতে আয়কর অভিযান হয়েছে৷ কিন্তু আমরা তো এ নিয়ে কোনও কথা বলছি না৷'

'তল্লাশি নিয়ে বড় বেশি চেঁচামেঁচি করছে ডিএমকে'

'তল্লাশি নিয়ে বড় বেশি চেঁচামেঁচি করছে ডিএমকে'

প্রসঙ্গত, আজ এক দফাতেই ২৩৪টি আসনে ভোটগ্রহণ করা হবে৷ তার আগে নির্বাচনী প্রচারে চড়েছে রাজনীতির পারদ৷ এমনই একটি নির্বাচনী জনসভায় বক্তব্য পেশ করার সময় সেন্থামারাই স্ট্য়ালিনের বাড়িতে আয়কর বিভাগের অভিযান নিয়ে মুখ খোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ পালানাস্বামী বলেছিলেন, 'স্ট্য়ালিনের মেয়ের বাড়িতে আয়কর বিভাগের তল্লাশি নিয়ে বড় বেশি চেঁচামেঁচি করছে ডিএমকে৷ তাঁর যদি কোনও কিছু লুকোনোর না থাকে, তাহলে তো ভয় পাওয়ারও কোনও কারণ নেই৷'

রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা

রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা

পালানিস্বামীর মতে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অভিযান চালায় আয়কর দফতর৷ কে কোন দলের তাতে কিছু যায় আসে না৷ এই প্রসঙ্গে এআইএডিএমকের একাধিক নেতা, মন্ত্রীর বাড়িতেও আয়কর অভিযানের কথা উল্লেখ করেন তিনি৷ জানিয়েছিলেন, তল্লাশি অভিযানের তালিকা থেকে রাজ্য়ের উচ্চশিক্ষা মন্ত্রী কেপি আনবালাগনও বাদ যাননি৷ আয়কর আধিকারিকরা তাঁর বাড়িতেও পৌঁছে গিয়েছেন৷ তবে ভোটের মুখে এই অভিযানকে কাজে লাগিয়ে যে এআইএডিএমকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করে, তা স্পষ্ট। তবে সেই ফায়দা কতটুকু তাদের ঝুলিতে গেল এবং ভোটবাক্সে কার ভাগ্যে কত ভোট গেল, তা জানা যাবে ২ মে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+