মমতা প্রধানমন্ত্রী হলে আমায় দেশছাড়া করবে : তসলিমা নাসরিন

মমতা প্রধানমন্ত্রী হলে আমায় দেশছাড়া করবে : তসলিমা নাসরিন
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি : সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাভাবিক জীবনযাত্রা ও সততাতে খুশি হয়ে আন্না হাজারে বলেছিলেন মমতাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখলে তিনি খুশীই হবেন।

কিন্তু আন্নার মতো সবাই কী আর তাতে খুশি হতে পারবেন। বাংলাদেশের বিতর্কিত লেখিকা মমতা বন্দ্যোপাধ্যায় তো কখনওই না। সে কথা টুইটারে পরিস্কার করে দিয়েছেন তসলিমা। মমতা প্রধানমন্ত্রী হলে তাঁকে দেশছাড়া করবেন বলেও জানিয়েছেন তসলিমা।

তাঁর অভিযোগ,পশ্চিমবঙ্গে আমার লেখা ছাপা হয় না। কোনও সম্পাদক, প্রকাশক আমার লেখা ছাপতে ভয় পান। এমনকী তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁর বই প্রকাশ ও লেখা নিয়ে মেগা সিরিয়াল নিষিদ্ধ করে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

এখানেই থেমে থাকেননি তসলিমা। কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পছন্দ করেন না, তাঁর ব্যাখ্যাও তিনি দিয়েছেন ট্যুইটারে।

তাঁর কথায় মুসলিমরা আমায় ঘৃণা করে বলে না, কিছু ধর্মান্ধ মানুষ আমাকে ঘৃণা করে। নিজের সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে অটুট রাখতেই মুখ্যমন্ত্রী তাঁকে অপছন্দ করে বলে তসলিমার অভিযোগ। তসলিমা এই বিতর্কিত ট্যুইটের পর বিতর্কের ঢেউ উঠেছে সর্বস্তরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+