ছত্তিশগড়ের 'কুমারস্বামী' কি হয়ে উঠবেন অজিত যোগী! চলছে জল্পনা

এবার কি ছত্তিশগড়ে বদল আসবে? নাকি বিজেপি চতুর্থবার সরকার গঠন করবে।

ছত্তিশগড়ে প্রথম দফা নির্বাচন হবে সোমবার ১২ নভেম্বর। তারপরে দ্বিতীয় দফা হবে ২০ নভেম্বর। প্রথম দফায় যে ১৮টি কেন্দ্রে নির্বাচন তার সিংহভাগ মাও অধ্যুষিত জেলায়। ফলে রয়েছে নিরাপত্তাবাহিনীর দাপাদাপি। ১৫ বছর রাজ্যে ক্ষমতা দেখে দূরে কংগ্রেস। এবার কি বদল আসবে? নাকি বিজেপি চতুর্থবার সরকার গঠন করবে।

ছত্তিশগড়ের কুমারস্বামী কি হয়ে উঠবেন অজিত যোগী! চলছে জল্পনা

এর মধ্যে উঠে আসছে আরও একটি সম্ভাবনার কথা। তবে তা ততটা জোরাল নয়। যদিও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তা হল, ছত্তিশগড়ে কি অজিত যোগী কিংমেকার হয়ে উঠতে পারবেন? দীর্ঘদিনের এই কংগ্রেস নেতা ২০০০ সালে রাজ্য গঠনের পর প্রথম মুখ্যমন্ত্রী হন। তারপরে তিনবার বিজেপি রাজ্য শাসন করেছে। মুখ্যমন্ত্রী হয়েছেন রমন সিং।

অজিত যোগীর জনতা কংগ্রেস এবার মায়াবতীর বিএসপি-র সঙ্গে জোট বেঁধে নির্বাচনে নেমেছে। দুই দলই বিজেপি-কংগ্রেসের ভোট কাটতে বড় ভূমিকা নেবে। অ-কংগ্রেসী ও অ-বিজেপি ভোট এই জোট পাবে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় যোগী কতটা প্রভাব ফেলেন তা দেখার বিষয়।

কর্ণাটকে বিধানসভা নির্বাচনে যেমন বিজেপি ও কংগ্রেসের মধ্যে মূল লড়াই ছিল। তবে মাঝখান থেকে মুখ্যমন্ত্রী বনে যান জেডিএসের কুমারস্বামী। কংগ্রেস সমর্থন করে তাকে। ছত্তিশগড়েও ভোট ভাগাভাগিতে জনতা কংগ্রেসের যোগীর লাভ হতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ভোট পরবর্তী সময়ে তিনিই হতে পারেন কিংমেকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+