কাশ্মীরে লোকসভার প্রচারে পাকিস্তানপন্থী স্লোগান! ভোটের উত্তাপ চরমে এনসি নেতার বক্তব্যে
জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের নেতা আকবর লোন ফের একবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে চলে এলেন।
জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের নেতা আকবর লোন ফের একবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে চলে এলেন। তাঁর সভায় উঠল পাকিস্তানপন্থী স্লোগান। একইসঙ্গে তিনি হুমকি দিলেন, যাঁরা পাকিস্তানকে অপমান করবে, আমি তাদের অপমান করব।

দুই দেশের মধ্যে গত দেড় মাসের কাছাকাছি সময় ধরে সম্পর্কের টানাপোড়েন চরমে উঠেছে। বিশেষ করে পুলওয়ামায় হামলার পরে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে। তার মধ্যেই পাকিস্তানের প্রশংসা করে তিনি বলেছেন, পাকিস্তান উন্নতি করুক। পাকিস্তানের সফল হওয়া উচিত তাহলে ভারত-পাকিস্তান সম্পর্ক ঠিক থাকবে। আমি এই সম্পর্কের সমর্থক। যদি কেউ পাকিস্তানকে একবার অপমান করে, তাহলে আমিও তাদের দশবার অপমান করব।
NC's Akbar Lone in Kupwara on Mar 23: Mera paar wala wo musalmaan mulk(Pak)hai,wo abaad rahay, vo kamyaab rahe, hamari aur unki dosti badhe,Pak aur Hindustan ki dosti aapas mein rahe,uss dosti ka mai aashiq hun...Agar unko koi aik gali dega mai unko yahan se dass galiyan de dunga pic.twitter.com/xVc6uHMJNN
— ANI (@ANI) March 25, 2019
এর আগে প্রকাশ্যে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে বিতর্ক তৈরি করেন আকবর লোন। তিনি কুপওয়ারায় জনসভায় বলেন, ওপারের লোকেরা মুসলমান। ওরা ভালো থাকুক। উন্নতি করুক। কেউ ওদের গালি দিলে আমিও গালি দেব।
পাশাপাশি আকবর লোন বিজেপিকে একসময় সঙ্গ দেওয়ায় পিডিপি নেত্রী মেহবুবা মুফতির কড়া সমালোচনা করেছেন। তবে পাকিস্তান স্তূতি করে যে তিনি ফের বিতর্ক উসকে করে দিলেন নিঃসন্দেহে।












Click it and Unblock the Notifications