কংগ্রেসের আগেই রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা উইকিপিডিয়ার

উইকিপিডিয়া অপেক্ষা না করে ঘোষণা করে দিয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে কে বসতে

রাজস্থানে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে এগিয়ে গিয়েছে। ইতিমধ্যে ১০০টি আসন প্রায় নিশ্চিত করে ফেলেছে কংগ্রেস। যা ধরে রাখতে পারলে এবার সরকার গড়ছে হাক শিবিরই। এই অবস্থায় এখনও পুরোপুরি পরিষ্কার নয় কংগ্রেসের হাতেই ক্ষমতা আসতে চলেছে কিনা। যার ফলে দলের তরফেও মুখ্যমন্ত্রী বা দলনেতার ঘোষণা করা হয়নি।

কংগ্রেসের আগেই রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা উইকিপিডিয়ার

তবে এর মধ্যেই উইকিপিডিয়া অপেক্ষা না করে ঘোষণা করে দিয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে কে বসতে চলেছেন। উইকিপিডিয়ার মতে রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সচিন পাইলট।

কংগ্রেসের আগেই রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা উইকিপিডিয়ার

এই পাইলটের নেতৃত্বেই রাজস্থানে ভোটে লড়েছে কংগ্রেস। দলের ঘুরে দাঁড়ানোর পিছনে তিনিই মূল হোতা। মুখ্যমন্ত্রীর লড়াইয়ে তাঁর সঙ্গে রয়েছেন প্রবীণ নেতা অশোক গেহলট। কংগ্রেসও এখনও কাকে মসনদে বসাবে তা ঠিক করে উঠতে পারেনি। তবে উইকিপিডিয়া ঠিক করে ফেলে সচিনের নাম জানিয়ে দিয়েছে।

প্রসঙ্গত, রাজস্থানে প্রচারের সময়ও সচিন ভক্তরা একদিকে ও অন্যদিকে গেহলট ভক্তরা তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রোজেক্ট করে প্রচার করেছে। দুই নেতাই জেতার পরে জানিয়েছেন শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে চলবেন। এখন দেখার রাহুল গান্ধী কী সিদ্ধান্ত নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+