ভারতে বন্ধ হয়ে যেতে পারে উইকিপিডিয়া! জল্পনা তুঙ্গে
ভারতে বন্ধ হয়ে যেতে পারে উইকিপিডিয়া!
ভারত সরকারের নতুন আইনের জেরে বিপাকে উইকিপিডিয়া। এমনকী এর জেরে পাকাপাকিভাবে এই দেশ থেকে ব্যবসাও গোটাতে পারে তারা। সম্প্রতি এই নিয়মের জেরে শোরগোল শুরু হয়েছে ডেটা সংস্থার গুলির মধ্যে।

তথ্য সুরক্ষা বিল এবং ইন্টারনেট বিষয়ক প্রস্তাবিত আইনে নতুন নির্দেশিকা
সম্প্রতি প্রস্তাবিত তথ্য সুরক্ষা বিল এবং ইন্টারনেট বিষয়ক নতুন আইনে বলা হয়েছে যে সংস্ত তথ্য ভিত্তিক সংস্থা গুলির ৫০ লক্ষের বেশি ব্যবহারকারী রয়েছে তাদের নিজস্ব সরকারি নিবন্ধিত আঞ্চলিক কার্যলয় থাকা বাধ্যতামূলক।

বিপাকে বড়তে পারে বিশ্বের বৃহত্তম টেক জায়েন্ট গুলি
এই নতুন আইন বাস্তবায়িত হলে চরম বিপাকে পড়বে গুগল, ফেসবুক, টুইটার এবং টিকটকের মতো টেক জায়ান্ট গুলিও। সর্বাধিক বিপাকে পড়তে পারে বৃহত্তম তথ্য ভিত্তিক সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন, যারা মূলত উইকিপিডিয়া পরিচালনার দায়িত্বে রয়েছে।

অনলাইনে নিখরচায় তথ্য ও জ্ঞান সরবরাহ করে উইকিপিডিয়া
উইকিপিডিয়া সাধারণত অনলাইনে নিখরচায় জ্ঞান এবং তথ্য সরবরাহ করে থাকে। তবে নতুন এই আইন কার্যকর হলে ভারতে তথ্য ভিত্তিক সংস্থা গুলির কাজের ধরণে আমূল পরিবর্তন আসতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ প্রথমত, নতুন এই আইন কোনও সংস্থাকে ভারতে তাদের আঞ্চলিক সত্তা স্থাপনে বাধ্য করবে। নতুন এই বিধি অনুসারে যে সমস্ত সংস্থার ৫০ লক্ষের বেশি ব্যবহারকারী রয়েছে তারা তাদের স্থানীয় অফিস তৈরি করতে বাধ্য থাকবে। একই সাথে লাগবে সরকারি রেজিস্ট্রেশন।

কেন্দ্র সরকারকে খোলা চিঠি উইকিমিডিয়ার
নতুন এই নিয়ম কার্যকরী হওয়ার আগেই একাধিক আশঙ্কা প্রকাশ করে ইন্টারনেট সম্পর্কিত এই আইন নিয়ে সরকারকে খোলা চিঠি দিতে দেখা যায় মজিলা, গিটহাব, ক্লাউডফ্লেয়ার সহ উইকিমিডিয়াকে। এই প্রসঙ্গে উইকিমিডিয়ার আইনী পরামর্শদাতা স্টিফেন লাপোর্ট বলেন, "যদি নতুন এই বিধির প্রাথমিক খসড়াটিও পাস হয় তবে উইকিপিডিয়াকে সচল রাখতে আমাদের আরও বৃহত সংস্থানের প্রয়োজন পড়বে। অন্যথায় অস্তিত্ব সংকটও দেখা দিতে পারে।"












Click it and Unblock the Notifications