আপনার 'আধার' তথ্য কি সিআইএ-র হাতে, উইকিলিকস-এর চাঞ্চল্যকর তথ্য
ভারতের বর্তমান আধারের তথ্যভাণ্ডারে নজরদারি চালাচ্ছে মার্কিন গোয়েন্দাসংস্থা সিআইএ। বৃহস্পতিবার এক রিপোর্ট প্রকাশ করেছে উইকিলিকস।
ভারতের বর্তমান আধারের তথ্যভাণ্ডারে নজরদারি চালাচ্ছে মার্কিন গোয়েন্দাসংস্থা সিআইএ। বৃহস্পতিবার এক রিপোর্ট প্রকাশ করেছে উইকিলিকস। সেখানে তারা এই দাবি করেছে। ক্রস ম্যাচ টেকনোলজির সাহায্যে ভারতের আধার কার্ডের তথ্যভাণ্ডারে নজর রাখার কাজ চালানো হচ্ছে বলে জানিয়েছে উইকিলিকস। যদিও উইকিলিকস-এর দাবি খারিজ করে দিয়েছে ভারত।
See also "#Aadhaar in the hand of spies" https://t.co/J0sBghQ6EJ
— WikiLeaks (@wikileaks) August 25, 2017
Have CIA spies already stolen #India's national ID card database? #aadhaar #biometric https://t.co/zqJmkaoiw8 #modi
— WikiLeaks (@wikileaks) August 25, 2017
ক্রস ম্যাচ টেকনোলজি আধার-এর সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়াকে প্রযুক্তিগত সাহায্য দেয়। ইউআইডিএআই-এর তত্ত্বাবধানেই ভারতে আধার কার্ড তৈরি হয়েছে। ভারতীয় সরকারি সূত্র দাবি করেছে, ক্রস ম্যাচ সংস্থা পৃথিবী ব্য়াপী বায়োমেট্রিক ডেটা ক্যাপচারের কাজ করে থাকে। আধারের তথ্য চুরি কোনওভাবেই সম্ভব নয়, দাবি করে সরকারি সূত্রটি এই ধরনের রিপোর্টের কোনও ভিত্তি নেই বলে দাবি করেছে।
দ্য ওটিএস অর্থাৎ অফিস অফ টেকনিক্যাল সার্ভিস, সিআইএ-র এই শাখার বায়োমেট্রিক কালেকশন সিস্টেম রয়েছে।
RELEASE: CIA 'Express Lane' system for stealing the biometric databases of its 'partner' agencies around the world. https://t.co/8FefOS2Ljl pic.twitter.com/LPwlAd0Tgr
— WikiLeaks (@wikileaks) August 24, 2017
প্রসঙ্গত, আধারের নিরাপত্তার বিষয়টি নজরে রাখার জন্যে একটি উচ্চপদস্থ কমিটি গঠন করা হয়েছে বলেও সুপ্রিম কোর্টে দাবি করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্যে আধার বাধ্যতামূলক করার যে নির্দেশিকা কেন্দ্র দিয়েছে, সেই নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে। ইতিমধ্যেই পিটিশনে দাবি করা হয়েছে, আধার বাধ্যতামূলক হলে কোনও ব্যক্তির গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হবে।

গত ২৪ অগাস্ট সুপ্রিম কোর্ট রায় দেয় গোপনীয়তার অধিকার মানুষের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে এবং সেটা সংবিধান দ্বারা সুরক্ষিত।












Click it and Unblock the Notifications