'জিও'কে জোর টক্কর ! ২ টাকায় লোভনীয় ইন্টারনেট প্যাক দিচ্ছে এই নয়া সংস্থা

ভারতে রিলায়েন্স 'জিও' নেটওয়ার্ক লঞ্চ হওয়ার পর থেকেই দেশজুড়ে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নয়া দিগন্ত খুল গিয়েছিল।

ভারতে রিলায়েন্স 'জিও' নেটওয়ার্ক লঞ্চ হওয়ার পর থেকেই দেশজুড়ে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নয়া দিগন্ত খুল গিয়েছিল। কিন্তু এবার মুকেশ আম্বানির সেই জিও সাম্রাজ্যকে কুপোকাত করে ফেলার কৌশল নিয় হাজির 'ওয়াই ফাই ডাব্বা' । নয়া এই নেটওয়ার্কই এখন খবরের শিরোনামে।

'জিও'কে জোর টক্কর ! ২ টাকায় লোভনীয় ইন্টারনেট প্যাক দিচ্ছে এই নয়া সংস্থা

বেঙ্গালুরুর নতুন এই স্টার্ট আপ সংস্থার বয়স মাত্র ১৩ মাস। এরই মধ্যে আকর্ষণীয় অফার নিয়ে হাজির সংস্থা। ওয়াইফাই ডাব্বার অফারগুলি একনজরে দেখে নেওয়া যাক।

  • ২ টাকায় পাওয়া যাবে ১০০ এমবি ডেটা।
  • ১০ টাকায় মিলবে ৫০০ এমবি ডেটা।
  • ২০ টাকায় মিলবে ১ জিবি ডেটা।
  • ১৪০ টাকায় পাওয়া যাবে ৭০ জিবি ডেটা।

'জিও'কে জোর টক্কর ! ২ টাকায় লোভনীয় ইন্টারনেট প্যাক দিচ্ছে এই নয়া সংস্থা

তবে এই সংমস্ত প্ল্যানের ভ্যালিডিটি ২৪ ঘণ্টার। যেখানে ৩৯৯ টাকায় খরচ করে জিওর ৭০ জিবি ডেটা প্ল্যানের প্যাক কিনতে হচ্ছে , সেখানে নিঃসন্দেহে অনেক সস্তায় ইন্টারনেট প্যাক দিচ্ছে 'ওয়াইফাই ডাব্বা'। বেঙ্গালুরুর নতুন এই সংস্থার কর্ণধার শুভেন্দু শর্মা ও করম লক্ষ্মণ । কর্ণধাররা জানাচ্ছেন ১০০ থেকে ২০০ মিটারের মধ্যে ৫০ এমবিপিএস স্পিড দেয় ওয়াই ফাই ডাব্বা। আপাতত তাঁদের দফতরে ১৮০০টি আবেদন পত্র জমা পড়েছে শুধু ওয়েটিং লিস্টেই। আগামী দিনে সারা দেশে ওয়াই 'ফাই ডাব্বা' কে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+