শ্বশুর বাড়িতে বাথরুম না থাকায় আত্মঘাতী বধূ, তদন্তে পুলিশ
শ্বশুর বাড়িতে বাথরুম না থাকায় আত্মঘাতী বধূ, তদন্তে পুলিশ
এও কী সম্ভব! বাড়িতে বাথরুম না থাকায় স্বামীর সঙ্গে অশান্তি। এখানেই শেষ নয়, তারজেরে স্ত্রী আত্মহত্যা পর্যন্ত করেছেন! ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কাদ্দালোর এলাকায়। মৃতার বয়স ২৭ বছর। ঘটনার জেরে পুলিশ তদন্তে নেমেছেন।

রম্যা যিনি কাদ্দালোর জেলার আরিসিপেরিয়ানকুপ্পাম গ্রামের বাসিন্দা। যিনি একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন। তিনি এপ্রিল মাসের ৬ তারিখ কার্তিকেয়নের সঙ্গে বিবাহ হয়। পরিবার সূত্র মারফত জানা গিয়েছে, তাঁর বাড়িতে কোনও বাথরুম ছিল না। সেই নিয়ে তাঁদের স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। যে ঝামেলা মাঝেমধ্যেই চরমে পর্যন্ত উঠত। আর এই অশান্তি সহ্য করতে পারছিলেন না রম্যা। তার স্বামীকে বারবার বলার পরেও তিনি কোনও ব্যবস্থা নেননি। আর তার জেরেই স্বামীর বাড়ি ছেড়ে মৃতা তার মায়ের কাছে থাকতে শুরু করেন।
স্বামীকে মহিলা চার কিমি দূরে একটি বাথরুম-সহ একটি বাড়ি ভাড়া নেওয়ার কথা বলেন। আর তা নিয়েই তাঁদের মধ্যে তর্ক লাগে। অশান্তি বাড়তে শুরু করে। বারবার বলার পরেও বাথরুম সমেত বাড়ি নেননি মৃতার স্বামী। প্রতিদিনের সেই অশান্তি আর মেনে নিতে পারছিলেন না মৃতা। কারণ ক্রমশ বাড়ছিল তাঁদের স্বামী স্ত্রীর এই অশান্তির মাত্রা। আর তারপরেই ঘটল এমন ঘটনা! সোমবার, গতকাল রম্যার মা তার বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন তার মেয়েকে। তড়িঘড়ি সে তার মেয়েকে নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে পন্ডিচেরির জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ (JIPMER) স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানেই তিনি মারা যান বলেই জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর মৃতা রম্যার মা মঞ্জুলা দেবী তিরুপাথিরুপুলিউর থানায় অভিযোগ দায়ের করেন। আর তার অভিযোগের ভিত্তিতেও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেন।












Click it and Unblock the Notifications