বিয়ের আসরে মারাত্মক বচসা! স্বামীকে বাঁচাতে গিয়ে খুন স্ত্রী
বিয়েতে কী গান বাজানো হবে তা নিয়ে বচসার জেরে প্রাণ গেল মহিলার।
উত্তর ভারতে বিয়ের আসরে গোলমাল নতুন কিছু নয়। তার নানা ভয়ানক গল্প রয়েছে। কোনও কোনও অনুষ্ঠানে মারামারি এমন চরমে ওঠে যে বিয়েও ভেঙে যায়। এমনকী প্রাণও যায়। দিল্লির মঙ্গলপুরীতেও তেমনই একটা ঘটনা ঘটল। বিয়েতে কী গান বাজানো হবে তা নিয়ে বচসার জেরে প্রাণ গেল মহিলার।

স্বামীকে নিয়ে বিয়ের আসরে উপস্থিত হয়েছিলেন মহিলা। মারপিটের মধ্যে জড়িয়ে পড়া স্বামীকে বাঁচাতে গিয়ে মহিলা গুলি গেলে মারা গিয়েছেন।
মহিলার স্বামীর সঙ্গে গুলি চালিয়ে খুন করা অভিযুক্তর, কী গান বাজবে তা নিয়ে বচসা চলছিল। তা থামাতে এসেই খুন হন সুনীতা নামে ওই মহিলা। পুলিশ সুপার সেজু পি কুরুভিল্লা জানিয়েছেন, সুনীতার স্বামী সজ্জন কুমারের বিয়ে বাড়িতে আসা দুজনের সঙ্গে লড়াই হয়। তাদের নাম আকাশ ও সন্দীপ।
কনেপক্ষে হয়ে এসেছিল আকাশ ও সন্দীপ। সজ্জনকে গুলি চালালে তা বাঁচাতে আসা সুনীতার মাথায় লাগে। সঙ্গে সঙ্গে তিনি লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ তদন্তে নেমে দুই অভিযুক্তকে চণ্ডীগড় থেকে গ্রেফতার করেছে।












Click it and Unblock the Notifications