বিবাহিত মহিলাদের স্বামীর 'ধর্ম ' গ্রহণ সম্পর্কে যা জানাল সুপ্রিমকোর্ট
বিয়ের পর , স্ত্রীর তরফে স্বামীর ধর্মকে গ্রহণ করা সম্পর্কে নিজের অবস্থান তুলে ধরল সুপ্রিমকোর্ট।
বিয়ের পর , স্ত্রীর তরফে স্বামীর ধর্মকে গ্রহণ করা সম্পর্কে নিজের বক্তব্য তুলে ধরল সুপ্রিমকোর্ট। এর আগে , বিয়ের পর স্বামীর ধর্মই স্ত্রীকে গ্রহণ করতে হবে, এই প্রসঙ্গে বম্বে হাইকোর্টের যে বক্তব্য় ছিল, তার সঙ্গে অসম্মত হয়েছে সুপ্রিম কোর্ট।

পাশাপাশি, সুপ্রিমকোর্ট ভালসাদ জোরোআস্ত্রিয়ান ট্রাস্টকে নিজের সিদ্ধান্ত পুর্নবিবেচনা করার জন্যও আবেদন করেছে। এই ট্রাস্টের সিদ্ধান্ত অনুযায়ী একজন ভিন্ন সম্প্রদায়ের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ পার্সি মহিলা তাঁর বাবা-মায়ের শেষকৃত্য পার্সি মতে করার থেকে বিরত রয়েছেন। কারণ তিনি বিয়ের পর স্বামীর ধর্ম গ্রহণ করেছেন। এই সিদ্ধান্ত নিয়েই গোটা মামলাটি।
মুখ্য বিচারপতি দীপক মিশ্র , বিচারপতি একে সিকরি , এ এম খানউইলকার ও ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণের বেঞ্চ জানিয়েছেন বিয়ে কখনও কোনও মহিলার মৌলিক অধিকারকে কেড়ে নিতে পারে না। উল্লেখ্য, গুলরোখ এম গুপ্তার দায়ের করা এক মামলার প্রেক্ষিতে এই বিষয়টি নিয়ে বক্তব্য রাখে সুপ্রিমকোর্ট। গুলরোখ এম গুপ্তা এক পার্সি , তিনি এক হিন্দুকে বিয়ে করায়, ভালসাদ ট্রাস্ট তাকে টাওয়ার অব সাইলেন্স -এ প্রবেশ করায় নিষেধাজ্ঞা জারি করে।












Click it and Unblock the Notifications