‘নিখোঁজ’ শিবসেনা বিধায়ক নীতিন দেশমুখ! স্বামীর সন্ধান পেতে পুলিশের দ্বারস্থ স্ত্রী

‘নিখোঁজ’ শিবসেনা বিধায়ক নীতিন দেশমুখ! স্বামীর সন্ধান পেতে পুলিশের দ্বারস্থ স্ত্রী

সোমবার বিধান পরিষদের নির্বাচনের পরেই শিবসেনার একদল বিধায়কের খোঁজ পাওয়া যাচ্ছিল না। বোঝা যাচ্ছিল না তাঁরা কোথায় রয়েছেন। পরে জানা যায় গুজরাটের সুরাতে একটা পাঁচতারা হোটেলে রয়েছেন। তাঁরা দল পরিবর্তন করতে পারেন বলে একটা আশঙ্কা দেখা দেয়। এরপরেই মহারাষ্ট্র জুড়ে তীব্র রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়। তারমধ্যেই নিখোঁজ স্বামীর সন্ধান পেতে পুলিশের দ্বারস্থ হলেন শিবসেনা বিধায়ক নীতিন দেশমুখের স্ত্রী।

‘নিখোঁজ’ শিবসেনা বিধায়ক নীতিন দেশমুখ! স্বামীর সন্ধান পেতে পুলিশের দ্বারস্থ স্ত্রী

শিবসেনা বিধায়কের স্ত্রী প্রাঞ্জলী দেশমুখ মঙ্গলবার পুলিশের দ্বারস্থ হয়েছেন। তিনি জানিয়েছেন, সোমবার রাত থেকে নীতিন দেশমুখের সন্ধান পাওয়া যাচ্ছে না। তাঁর মোবাইল সুইচড অফ বলছে। বিধানসভা পরিষদ নির্বাচনে হারের পরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মঙ্গলবার দুপুরে বৈঠকের ডাক দেন। এরমধ্যে সোমবার রাত থেকেই শিবসেনার একাধিক বিধায়ক গায়েব হয়ে যান। তাঁদের ফোনেও পাওয়া যায় না।

ক্ষমতায় থাকার পরেও মহারাষ্ট্র বিধান পরিষদের নির্বাচনে হারের নেপথ্যে যখন ক্রশ ভোটিং সন্দেহ করা হচ্ছে, সেই সময় একনাথ শিন্ডে সহ একঝাঁক সেনা বিধায়ক নিখোঁজ হয়ে যাওয়া যথেষ্ট সন্দেহজবক। দলবদলের সম্ভাবনা জোরাল হয়ে ওঠে। জানা গিয়েছে, সুরাটের এক পাঁচতারা হোটেলে সেনার ওই বিধায়করা রয়েছেন। এই ঘটনা উদ্ধব ঠাকরের সরকারকে চাপে ফেলে দিয়েছে।

শিবসেনা, কংগ্রেস ও এনসিপির শীর্ষস্থানীয় নেতারা মুম্বই ছুটে গিয়েছেন। মঙ্গলবার উদ্ধব ঠাকরে শিবসেনার নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তবে মহারাষ্ট্রের মহাজোট সরকারের পতন এখন সময়ের অপেক্ষা বলেই রাজনৈতিক মহল মনে করছে। একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনার ৩৪ জন বিধায়ক বিদ্রোহী হয়েছেন বলে জানা গিয়েছে।

মহারাষ্ট্রে যে তীব্র রাজনৈতিক অস্থিরতা দেখতে পাওয়া গিয়েছে, সেই নিয়ে বিজেপির কোনও শীর্ষ নেতৃত্ব এখনও কোনও মন্তব্য করেননি। তবে মহারাষ্ট্রে বিজেপির শীর্ষ নেতা দেবেন্দ্র ফড়নবীশ ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে গিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, মঙ্গলবার সকালেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে গিয়েছিলেন অমিত শাহ।

তাঁরা বেশ খানিকক্ষণ বৈঠক করেন বলে জানা গিয়েছে। আবার নাড্ডা মহারাষ্ট্রের প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সব মিলিয়ে সাগরপারের রাজ্যে রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে। মঙ্গলবার রাতে সাড়ে আটটা নাগাদ এনসিপি প্রধান শরদ পাওয়ার উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। এনসিপির মুখপাত্র মহেশ তাপসে বলেছেন, মহা বিকাশ আঘাদি সরকারের ভবিষ্যত নিরাপদ। অন্যদিকে, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, বিরোধীরা সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছেন, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+