প্রাক্তন স্বামীকে খুন করে দেহ ছিন্নভিন্ন করে পুঁতে দিল পেশায় যৌনকর্মী স্ত্রী
নয়াদিল্লিতে শ্রদ্ধার খুনের স্মৃতি এখনও টাটকা! যেভাবে নৃশংস ভাবে খুন করা হয় এবং দেহ ছিন্নভিন্ন করা হয় তা ভাবলে এখনও শিহরিত হয় শরীর। আর এর মধ্যেই আরও এক চাঞ্চল্যকর ঘটনা। প্রাক্তন প্রেমিককে খুনের অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল চেন্নাই পুলিশ।

শুধু তাই নয়, দেহ কুপিয়ে চেন্নাইয়ের কভালাম এলাকাতে তা পুঁতে ফেলা হয়েছিল বলেও অভিযোগ। গত মার্চ মাস থেকে ওই ব্যক্তি নিখোঁজ বলে জানা যায়। আর তা সামনে আসতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
ওই মহিলা পেশায় একজন যৌন কর্মী বলে জানা গিয়েছে। তার এক পুরুষ সঙ্গীর সাহায্যেই সে এই কাজ করে বলে জানা গিয়েছে। যদিও ইতিমধ্যে ওই মহিলাকে গ্রেফতার করতে পারলেও তার সঙ্গীর খোঁজে একাধিক জায়গাতে তল্লাশি চালাচ্ছে চেন্নাই পুলিশ। শুধু তাই নয়, অভিযুক্ত ওই মহিলাকেও দফায় দফায় জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম এম জয়ন্তন বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৯ বছরের মৃত জয়ন্তন চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে এই বিমান সংস্থার গ্রাউন্ড স্টাফ হিসাবে কাজ করতেন। চেন্নাইতেই তাঁর বোনের সঙ্গে থাকতেন ওই ব্যক্তি। গত ১৮ মার্চ স্থানীয় Pazhavanthangal থানাতে একটি অভিযোগ জানান তাঁর বোন। যেখানে তাঁর দাদা খোঁজ তিনি পাচ্ছেন না বলে অভিযোগ করেন। এমনকি মোবাইল ফোনও বন্ধ পাচ্ছেন বলে ওই মহিলা অভিযোগে জানান। আর এই অভিযোগ পাওয়া মাত্র নড়েচড়ে বসে স্থানীয় পুলিশ প্রশাসন
একাধিক কল রেকর্ড এবং অন্যান্য নথি খতিয়ে দেখে চাঞ্চল্যকর কিছু তথ্য পান তদন্তকারী আধিকারিকরা। আর সেই সুত্র ধরে এগোতেই ভাগ্যলক্ষ্মী নামে এক মহিলার খোঁজ পায় চেন্নাই পুলিশ। এরপরেই তাঁকে দীর্ঘ জেরা করা হয়। ক্লিন্তু প্রথম থেকেই বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। একাধিক প্রশ্নের উত্তর ওই মহিলা এড়িয়ে যান বলেও জানা যায়।
যদিও দীর্ঘ জেরার মুখে পড়ে সে ভেঙে পড়ে। এবং খুনের কথা স্বীকার করে নেয় বলে জানা যায়। শুধু তাই নয়, টুকরো টুকরো করে ৪০০ কিলোমিটার দূরে পুঁতে ফেলা হয় বলেও সে পুলিশি জেরায় স্বীকার করে নিয়েছে বলে জানা গিয়েছে।
এক আধিকারিক জানিয়েছেন, পেশায় যৌনকর্মী ৩৯ বছরের ওই মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে জয়ন্তন। একটা সময়ে কাস্টমার হিসাবে গেলেও পরে তাদের বিয়ে হয় বলেও জানতে পারেন তদন্তকারীরা। মন্দিরে বিয়ে হলেও পরে তা ভেঙে যায়। কিন্তু এরপরেও জয়ন্তন সম্পর্ক রাখার জন্যে চেষ্টা চালাতেন বলে দাবি। আর সেটাই তাঁর কাল হল বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications