স্ত্রীকে বাজি রেখে জুয়ায় হার স্বামীর। শেষমেশ বন্ধুদের হাতে গণধর্ষিতা বধূ
মহাভারতের পুনরাবৃত্তি বললেও ভুল হবে না। পাশা খেলায় হারের পর দ্রৌপদীর সঙ্গে যা হয়েছিল, সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল এ যুগেও।
মহাভারতের পুনরাবৃত্তি বললেও ভুল হবে না। পাশা খেলায় হারের পর দ্রৌপদীর সঙ্গে যা হয়েছিল, সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল এ যুগেও। তবে মহাভারতের যুগে দ্রৌপদীকে চরম লজ্জার হাত থেকে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ। কিন্তু উত্তরপ্রদেশের জৌনপুরের ঘটনায় শ্রীকৃষ্ণ হয়ে কেউ অবতীর্ণ হননি। ফলে সর্বস্ব খোয়াতে হল বধূকে।

স্ত্রীকে জুয়ার বাজিতে লাগিয়েছিল মদ্যপ স্বামী। তারপর সেই বাজি হেরে বসেন তিনি। তার জেরেই করুণ পরিণতি হল স্ত্রীর। মদ্যপ স্বামীর কীর্তিতে গণধর্ষিতা হলেন বধূ। স্বামীর বন্ধুরা জুয়ায়ে জিতে মহিলার উপর নির্মম অত্যাচার চালালেন। যোগী-রাজ্যে এহেন ঘটনায় আবারও ভূলুণ্ঠিত নারীর সম্মান।
নিগৃহীতা বধূর অভিযোগ, তাঁদের বাড়িতেই জুয়ার আসর বসেছিল তাঁরা স্বামী ও স্বামীর দুই বন্ধু অরুণ ও অনিলের মধ্যে। সেই জুয়ার আসরে তাঁকে বাজি ধরে বসেন স্বামী। এরপর সেই বাজি হেরে বসতেই বাধে ঘোর বিপত্তি। তাঁকে গণধর্ষিতা হতে হয় স্বামীর দুই বন্ধুর হাতে। তাঁরা সকলেই মদ্যপ অবস্থায় ছিল। আমার কোনও প্রতিবাদ বা প্রতিরোধ ধোপে টেকেনি।
এরপর নিগৃহীতা বধূ মামার বাড়িতে চলে যান। সেখান থেকে স্ত্রীকে বুঝিয়ে ফিরিয়ে আনতে যান স্বামী। স্বামীর কথা শুনে ফিরে আসতে রাজি হন তিনি। সেদিনই গাড়ি থামিয়ে ওই দুই বন্ধুকে দিয়ে তাঁকে ধর্ষণ করানো হয় বলে অভিযোগ। পুলিশের দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি। শেষপর্যন্ত বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হন বধূ। শেষমেশ থানা অভিযোগ নথিবদ্ধ করে তদন্তে নামে।












Click it and Unblock the Notifications