ভালোবাসার চুম্বনেই শহিদ স্বামীকে শেষ বিদায় জানালেন নিকিতা, দেশকে দিলেন অসামান্য বার্তা

ভেঙে চৌচির হয়ে যাচ্ছে বুক। দুমড়ে-মুচড়ে বেরিয়ে আসতে চাইছে এক হাহাকার। স্বামী হারানোর যন্ত্রণা যেন শরীর-মনকে নিঃশেষ করে দিতে চাইছে। এতসত্ত্বেও ভেঙে পড়লেন না নিকিতা।

ভেঙে চৌচির হয়ে যাচ্ছে বুক। দুমড়ে-মুচড়ে বেরিয়ে আসতে চাইছে এক হাহাকার। স্বামী হারানোর যন্ত্রণা যেন শরীর-মনকে নিঃশেষ করে দিতে চাইছে। এতসত্ত্বেও ভেঙে পড়লেন না নিকিতা। সারাক্ষণই স্বামী মুখের দিকে চেয়ে থেকেই দিলেন শেষ বিদায় সম্ভাষণ। নিকিতা ধৌনদিয়াল যিনি পুলওয়ামা এনকাউন্টারে শহিদ মেজর ভিএস ধৌনদিয়াল-এর স্ত্রী।

ভালোবাসার চুম্বনেই শহিদ স্বামীকে শেষ বিদায় জানালেন নিকিতা, দেশকে দিলেন অসামান্য বার্তা

সোমবার রাতেই দেহরাদূনে পৌঁছে গিয়েছিলো মেজর ভিএস ধৌনদিয়ালের কফিনবন্দি দেহ। রাত হয়ে যাওয়ায় শেষ শ্রদ্ধা জানানোর প্রথাটা সকালের জন্য রাখা হয়েছিল। মঙ্গলবার সকাল থেকেই দেহরাদূনে ধৌনদিয়াল নিবাসের সামনে উপচে পড়ে ভিড়। সোমবার সকালেই দেহরাদূন আরও এক মেজর চিত্রেশ সিং বিস্টকে শেষ বিদায় জানিয়েছিল। মঙ্গলবার সকালেও স্থানীয় আরও এক বীর সেনানিকে শেষ শ্রদ্ধা জানাতে কাতারে কাতারে মানুষ ভিড় করে। এরই মধ্যে হাজির হয়ে যায় সেনাবাহিনী।

ভালোবাসার চুম্বনেই শহিদ স্বামীকে শেষ বিদায় জানালেন নিকিতা, দেশকে দিলেন অসামান্য বার্তা

নিকিতার সামনেই তাঁর স্বামী মেজর ভিএস ধৌনদিয়াল-এর কফিন-এর মুখের ঢাকনা সরানো হয়। এরপর থেকে সারাক্ষণ নিকিতা শুধুই চেয়ে থেকেছেন স্বামীর মুখের দিকে। যে মানুষটার সঙ্গে দিন কয়েক আগেও কথা হয়েছিল, সেই মানুষটা যে আর নেই যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। কখনও কখনও সমানে স্বামীর উদ্দেশে ছুঁড়ে দিচ্ছিলেন চুম্বন। কিন্তু নিকিতাকে দেখে একবারও মনে হয়নি যে তিনি ভেঙে পড়েছেন। যন্ত্রণায় ক্লিস্ট তাঁর চোখ-মুখে ছিল একটা দৃঢ়তার ছাপ। আচার-আচরণে বুঝিয়ে দিচ্ছিলেন এত সহজে ভেঙে পড়ার মানুষ নন। কারণ, তিনি এমন একজন শহিদের স্ত্রী যিনি দেশের জন্য প্রাণ দিয়েছেন। হতে পারে মৃত্যু স্বামীকে তাঁর কাছ থেকে দূরে নিয়ে গিয়েছে। কিন্তু স্বামীর সঙ্গে কাটানো মুহূর্তগুলো তাঁর কাছে শাশ্বত।

তাঁর স্বামীর আত্মবলিদান তাঁর কাছে কতটা গর্বের তা বোঝাতে দেশবাসী-কে একটা খোলা চিঠিও দিয়েছেন নিকিতা, যেখানে তিনি লিখেছেন, 'আমি সত্যি গর্বিত। আমরা সবাই তোমাকে ভালবাসি। যে ভাবে তুমি সবাইকে ভালবেসেছো সেটা এক অন্যন্য পথ। কারণ তুমি এমন মানুষদের জন্য প্রাণ দিয়েছে যাদের তুমি কোনওদিনই চেনো না। কিন্তু তাদের সুরক্ষার জন্য জীবন দিতে পিছপা হওনি।'

নিকিতা আরও লিখেছেন, তাতে জানিয়েছেন- 'তুমি একজন অসামান্য সাহসী মানুষ। তোমাকে স্বামী হিসাবে পেয়ে আমি গর্বিত। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকেই ভালোবেসে যাব। আমি তোমার জন্য জীবনটাকে উৎসর্গ করলাম। হ্যাঁ, এটা সত্য়ি দুঃখের যে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছে কিন্তু আমি জানি তুমি আমার চারপাশেই থাকবে। '

রবিবার রাতে জঙ্গিদের আত্মগোপন করে থাকার খবর পেয়ে পুলওয়ামার পিংলায় গিয়েছিলেন মেজর ভিএস ধৌনদিয়ল। সেখানেই অতর্কিতে জঙ্গিরা হামলা চালায় মেজরদের উপরে। মেজর ভিএস ধৌনদিয়াল-সহ ৪ জওয়ান শহিদ হন। আসলে দেশের প্রতি মেজর ভিএস ধৌনদিয়াল এবং বাকি সব জওয়ানদের ভাবনার জগতটাই আলাদা। যে কোনও মুহূর্তেই তাঁদের দাঁড়িয়ে পড়তে হয় মৃত্যুর সামনে। তাই নিকিতাও এক বীর সেনানির স্ত্রী হওয়ার মর্মটা বুঝতে পারেন। আপাতত শক্ত থেকে স্বামীর স্মৃতি-কে সঙ্গী করে বাকি জীবনটা কাটাতে চান তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+