দুঃস্বপ্নের রাত ওলা চালকের! স্বামীকে বাঁচাতে স্ত্রী বাধ্য হলেন নগ্ন হতে

ফের শিরোণামে ওলা চালক। তবে এবার তা দুষ্কৃতীদের কবল থেকে পালিয়ে আসার কাহিনী। চারজনকে নিয়ে বেঙ্গালুরুর অদুগরি থেকে দোমোসান্দ্রার দিকে রওনা হয়েছিলেন চালক সোমশেখর।

ফের শিরোণামে ওলা চালক। তবে এবার তা দুষ্কৃতীদের কবল থেকে পালিয়ে আসার কাহিনী। চারজনকে নিয়ে বেঙ্গালুরুর অদুগরি থেকে দোমোসান্দ্রার দিকে রওনা হয়েছিলেন চালক সোমশেখর। নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পরেই শুরু হয় হামলা। লুটপাটের পর ভিডিও কলে তাঁর স্ত্রীকে নগ্ন হতে বাধ্য করা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অনুরোধের যাত্রা

অনুরোধের যাত্রা

রাতের শুরুতেই যাত্রা শুরু করেছিলেন ওলা চালক সোমশেখর। ক্যাব বুক করে। প্রায় ১০০ কিমি দূরে অদুগরি থেকে দোমোসান্দ্রায় পৌঁছন রাত সাড়ে দশটা নাগাদ। সওয়ার ৪ যাত্রী বলে আরও কিছু এগনোর জন্য। দীর্ঘ পথে কোনও সন্দেহ না হওয়ায়, অনুরোধ রাখতে যান ওই চালক। আর তাতেই এখনও পর্যন্ত জীবনের দুঃস্বপ্নের রাত।

দুঃস্বপ্নের রাত

দুঃস্বপ্নের রাত

অনুরোধ রাখতে গিয়েই শুরু হয়ে যায় দুঃস্বপ্নের রাত। প্রথমে গাড়িতে সওয়ার চারজন গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয় নিজেদের হাতে। রামনগরের দিকে নিয়ে গিয়ে চলে লুটপাট। নগদে যা ছিল তার পুরোটাই হাতিয়ে নেয় দুষ্কৃতীরা।

স্ত্রীকে নগ্ন হতে বাধ্য করে

স্ত্রীকে নগ্ন হতে বাধ্য করে

চালক সোমশেখরের ফোন থেকেই তাঁর স্ত্রীকে ফোন করে দুষ্কৃতীরা। তাঁকে নগ্ন হতে বাধ্য করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়। বেশ কিছু স্ক্রিনশটও নেওয়া হয়। পরে ফোনটিও নিয়ে নেয় ওই চার দুষ্কৃতীরা।

পালিয়ে পুলিশকে খবর দেন ওলা চালক

পালিয়ে পুলিশকে খবর দেন ওলা চালক

দুষ্কৃতীরা ওলা চালককে নিয়ে গিয়ে তোলে কর্নাটকের রামনগর জেলার চান্নাপাটনার একটি লজে। সেই লজের জানলা গিয়ে পালিয়ে পুলিশের কাছে চালক সোমশেখর যায় বলে দাবি করেছে। পরে অদুগরি থানায় অভিযোগ দায়ের করা হয়।

(প্রতীকী চিত্র)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+