ফের ভারী বৃষ্টির সতর্কতা মুম্বইয়ে! পশ্চিমবঙ্গ এবং ভারতের অবস্থা কী, জেনে নিন বিস্তারিত

ফের বৃষ্টির সতর্কবার্তা মুম্বইয়ে। মঙ্গলবার আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুদিন মুম্বইয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ফের বৃষ্টির সতর্কবার্তা মুম্বইয়ে। মঙ্গলবার আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুদিন মুম্বইয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আগামী ৪৮ ঘন্টায় ছত্তিশগড়, ওড়িশা, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মৌসুমী বায়ুর কারণে পশ্চিমবঙ্গ জুড়েই যেমন বৃষ্টি হবে, ঠিক তেমনই সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনায় মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

দেশের আবহাওয়া

দেশের আবহাওয়া

ছত্তিশগড়, ওড়িশা, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিহারের বাগমতি নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। বন্যা পরিস্থিতি নিয়ে দিন বৈঠক করেন নীতীশ কুমার। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হিমাচল প্রদেশে। রাজস্থানের কোনও কোনও অংশে সোমবার ব্যাপক বৃষ্টি পাত হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চণ্ডীগড়, তেলেঙ্গানা, মধ্য মহারাষ্ট্র, গুজরাত, বিদর্ভ, মধ্যপ্রদেশ এবং নাগাল্যান্ডের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরায়ও বৃষ্টি হবে।

মুম্বইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

মুম্বইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফ থেকে মুম্বইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ৪৮ ঘন্টার জন্য এই পূর্বাভাস জারি থাকবে। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। যা উত্তর আরব সাগর এবং দক্ষিণ পশ্চিম আরব সাগরের ওপর বলবত থাকবে। ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে গুজরাত উপকূলেও। আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জুলাইয়ে স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে মুন্বই-সহ আশপাশের এলাকায়।

পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত

পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত

উত্তরবঙ্গের আট জেলাতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার হিমালয় সংগল্ন ৫ জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ১৫ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সমুদ্রে দমকা হাওয়ার কারণে মৎস্যজীবীদের সতর্কবার্রতা দেওয়া হয়েছে। বলা হয়েছে ২৪ ঘন্টার জন্য পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মাছ ধরতে না যেতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+