কেন এলেন না মমতার ডাকে ব্রিগেডে! কারণ স্পষ্ট করলেন জগন্মোহন রেড্ডি

ব্রিগেডে ২০টি দল নিয়ে মহা সভা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ব্রিগেডে ২০টি দল নিয়ে মহা সভা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বিজেপি বিদায়ের ডাক দিলেন একসঙ্গে সমস্ত নেতা। এই সভা সবে শুরু, লোকসভা ভোটের আগে দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে এমন অনেক সভা করবেন বলেও সকলে প্রতিশ্রুতি দিলেন।

কেন এলেন না মমতার ডাকে ব্রিগেডে! কারণ স্পষ্ট করলেন জগন্মোহন

তবে এই সভায় অনুপস্থিত রইলেন ওয়াইএসআর কংগ্রেস নেতা জগন্মোহন রেড্ডি। যা নিয়ে জল্পনা উসকে উঠেছে। একদিকে অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইড়ুর দল তেলুগু দেশম পার্টি ওয়াইএসআর কংগ্রেসের সবচেয়ে বড় প্রতিপক্ষ। তার ওপরে কে চন্দ্রশেখর রাও এর তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতির সঙ্গে জোট বাঁধার চেষ্টা করেও থমকে যেতে হয়েছে।

ফলে টিডিপি ও টিআরএস যে জোটে থাকবে সেখানে থাকা নিয়ে জগন্মোহনের আপত্তি রয়েছে। ফলে আগামী নির্বাচনে টিআরএস রয়েছে এমন জায়গায় ওয়াইএসআর কংগ্রেস থাকবে না বলে জগন্মোহন মনস্থির করে ফেলেছেন।

প্রসঙ্গত, জগন্মোহন যেমন মমতার সভায় আসেননি, তেমনই আসেননি টিআরএস নেতা কেসিআর-ও। তবে তাঁর তরফে জানানো হয়েছে, রাজ্য বিধানসভার কাজ চলায় তিনি সময় বের করে আসতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+