Vande Bharat Express: দেশের প্রথম 'বুলেটে' একী কাণ্ড! মুহূর্তে ভাইরাল ভিডিও, চরম অস্বস্তিতে ভারতীয় রেল
Vande Bharat Express: গত কয়েক বছর ধরে রেল পরিষেবায় গতি আনার কাজ করে চলেছে রেলমন্ত্রক। ইতিমধ্যে বন্দে ভারত এক্সপ্রেস যাত্রীদের কাছে অন্যতম ভরসা যোগ্য ট্রেন হয়ে উঠেছে। টিকিটের দাম তুলনামূলক বেশি হলেও দেশের প্রথম এই বুলেট ট্রেনে যাত্রা করতেই বেশি ভালোবাসেন যাত্রীরা।
আর সেই ট্রেনে (Vande Bharat Express) কিনা এমন কাণ্ড! সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও-ছবি ভাইরাল (Viral VDO)। আর তা নিয়ে অনেকেই প্রশ্ন রেলের পরিকাঠামো এবং পরিষেবার মান নিয়ে প্রশ্ন তুলছেন।

- Vande Bharat Express: কী ঘটেছে?
দিল্লি-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) অন্যতম গুরুত্বপূর্ণ একটি ট্রেন। বহু যাত্রী যাত্রা করেন। হঠাত করেই ট্রেনে থাকা যাত্রীরা সংশ্লিষ্ট ওই ট্রেনের ছাদ থেকে জল পড়তে দেখেন। একটা সময় জল পড়ার বেগ অনেকটাই বেড়ে যায়। যা নিয়ে যাত্রীদের মধ্যে একেবারে শোরগোল পড়ে যায়। পুরো বিষয়টি রেল আধিকারিকদের জানান যাত্রীরা। ট্রেনের ছাদ থেকে জল পড়ার খবর পেয়ে রেলের আধিকারিকরা তৎক্ষণাৎ ওই কোচে কর্মচারীদের পাঠান। দ্রুত সমস্যার সমাধান করেন।
কিন্তু ততক্ষনে যা হওয়ার হয়ে গিয়েছে। অনেকেই ঘটনার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। শুধু তাই নয়, প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন। কিন্তু কেন এই ঘটনা? কী বলছে রেল (Indian Rail)?
- Vande Bharat Express: জবাব দিল রেল?
ঘটনায় একেবারে অস্বস্তিতে পড়ে যায় ভারতীয় রেল (Indian Rail)। কি কারণে এই ঘটনা তা সোশ্যাল মিডিয়ায় ব্যাখ্যা দেওয়া হয়েছে। রেল জানাচ্ছে, পাইপে সাময়িক বাধার কারণে কোচে সামান্য জলের লিকেজ হয়েছে। যদিও রেল কর্মীরা দ্রিত সমস্যার সমাধান করে। এই ঘটনার জন্য রেলের তরফে ক্ষমাও চেয়ে নেওয়া হয়েছে মন্ত্রকের তরফে।
তবে এই ঘটনা নতুন নয়, গত মাসেই শিলিগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) একটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে সমস্ত যাত্রীদের ছাতা নিয়ে বসে থাকতে দেখা যায়। জানা যায়, হঠাত করে এসি বিকল হয়ে যাওয়ার কারণে এভাবে ট্রেনের মধ্যে জল পড়ার ঘটনা ঘটে। সেই রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনা।
এমনকি গত কয়েকদিন আগে গরিব রথ এক্সপ্রেসের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে কোচের মধ্যে বৃষ্টির জল পড়তে দেখা যায়। বারবার এই ঘটনা নিয়ে প্রশ্নের মুখে রেলের পরিষেবা (Indian Rail)।












Click it and Unblock the Notifications