সিবিআইয়ের অলোক বর্মা ইস্যুতে কেন্দ্রকে চেপে ধরল সুপ্রিম কোর্ট
কেন সিলেকশন প্যানেলের সঙ্গে কথা না বলেই অলোক বর্মাকে সরিয়ে দেওয়া হল? প্রশ্ন করেছে আদালত।
সিবিআই প্রধানকে পদ থেকে সরাতে গেলে সিলেকশন প্যানেলের সঙ্গে কথা বলতে হয়, পরামর্শ করতে হয়। তবে এক্ষেত্রে তা করা হয়নি। তাই নিয়েই সুপ্রিম কোর্ট কেন্দ্রকে প্রশ্ন করেছে। কেন সিলেকশন প্যানেলের সঙ্গে কথা না বলেই অলোক বর্মাকে সরিয়ে দেওয়া হল? প্রশ্ন করেছে আদালত।

মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন বেঞ্চ মামলা শুনছে। সিবিআইয়ের ডেপুটি ডিরেক্টর রাকেশ আস্থানার সঙ্গে বিবাদের জেরে কোন পদ্ধতি অনুসরণ করে অলোক বর্মাকে সরানো হল তা আদালত জানতে চেয়েছে। সরকারের স্বচ্ছ হওয়া উচিত এই প্রসঙ্গ তুলে জানতে চাওয়া হয়েছে কেন সিলেকশন প্যানেলের সঙ্গে যোগাযোগ করা হয়নি।
এর পাশাপাশি জানতে চাওয়া হয়েছে, কেন সরকার কিছুদিন অপেক্ষা না করে ২৩ অক্টোবর রাতে অলোক বর্মাকে সরিয়ে দিল যেখানে তিনি আগামী ৩১ জানুয়ারি অবসর নেবেন।
মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ বলেন, অলোক বর্মা ও রাকেশ আস্থানার মধ্যে দ্বন্দ্ব একদিনে তৈরি হয়নি। তাহলে কেন তার আগে সিলেকশন কমিটির মতামত নেওয়া হল না? প্রশ্ন তুলেছে আদালত।
অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল বলেছেন, দুই সিনিয়র অফিসার গুরুত্বপূর্ণ মামলা না সামলে একে অপরের বিরুদ্ধে লড়ছিলেন। অলোক বর্মাকে কোথাও বদলি করা হয়নি। এর আগের দিন আদালতে বেণুগোপাল জানান, দুই অফিসার এমন দ্বন্দ্বে জড়িয়ে পড়েন যে সিবিআইয়ের ওপরে মানুষের আস্থা অটুট রাখতে কেন্দ্রকে হস্তক্ষেপ করতে হয় ও তাদের সরিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, অলোক বর্মা ও রাকেশ আস্থানা, সিবিআইয়ের দুই শীর্ষ কর্তা একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন। রাকেশ আস্থানার বিরুদ্ধে মামলা শুরু করেন অলোক বর্মা। এদিকে আস্থানা পাল্টা বর্মার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে সরব হন। পরে কেন্দ্র দুজনকেই পদ থেকে সরিয়ে দিয়ে নাগেশ্বর রাওকে অন্তর্বর্তী সিবিআই ডিরেক্টর করে আনে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আলোক বর্মা সুপ্রিম কোর্টে গেলে সর্বোচ্চ আদালতে সেই মামলার শুনানি চলছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications