বৃন্দাবনে লালুপুত্র তেজপ্রতাপ কেন যান প্রতি মাসে ! বিবাহবিচ্ছেদ-কাণ্ডের রহস্য আরও ঘনীভূত

বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘিরে লালুপ্রসাদের ছেলে তেজপ্রতাপ বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনাম কেড়েছেন।

বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘিরে লালুপ্রসাদের ছেলে তেজপ্রতাপ বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনাম কেড়েছেন। দাম্পত্য জীবন শুরুর মাত্র কয়েক মাসের মধ্যেই তেজ ও তাঁর স্ত্রী ঐশ্বর্যর সম্পর্ক তলানিতে ঠেকে যায়। এরপর আজ বিবাহ বিচ্ছেদের মামলার আবেদনর পর থেকে কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না তেজপ্রতাপের। সূত্রের দাবি, তিনি বৃন্দাবনের দিকে রওনা হয়েছেন। প্রতিমাসেই নাকি তেজ বৃন্দাবনে যান ! কেন এমন ? এর নেপথ্যে কোন ঘটনা জড়িয়ে আছে? দেখে নেওয়া যাক।

ছোটু মহারাজ ও তেজপ্রতাপ

ছোটু মহারাজ ও তেজপ্রতাপ

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী বৃন্দাবনের ছোটু মহারাজের সঙ্গে দেখা করতে যান তেজপ্রতাপ। ছোটু মহারাজকে নিজের গুরুদেব বলে মনে করেন তেজপ্রতাপ। আর সেজন্যই প্রতিমাসেই নাকি বৃন্দাবনে যান লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপ। ছোটু মহারাজের প্রতি তাঁর এই ভক্তি ঘিরেও নাকি স্ত্রী ঐশ্বর্যর সঙ্গে তেজপ্রতাপের বিরোধ বাঁধে।

বিবাহ বিচ্ছেদের দু'দিন আগে কোথায় গিয়েছিলেন তেজ?

বিবাহ বিচ্ছেদের দু'দিন আগে কোথায় গিয়েছিলেন তেজ?

সূত্রের দাবি, বিবাহ বিচ্ছেদের আবেদন জমা দেওয়ার দু'দিন আগে তেজপ্রতাপ গিয়েছিলেন বৃন্দাবনে। এর আগে, বৃন্দাবনে একবার কৃষ্ণের সাজে ধরা দেন তেজ। যেঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

ক্ষোভ লালুর পরিবারে!

ক্ষোভ লালুর পরিবারে!

দাদা তেজপ্রতাপের বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে তেজস্বীকে প্রশ্ন করা হলে , তার জবাবে অস্বস্তি প্রকাশ পায় তেজস্বীর মুখে। ক্ষোভের সুরে তজস্বী যাদব জানান, ভাইয়ের ডিভোর্সের মামলার থেকেও বেশি , তিনি চিন্তিত বিহারের দরিদ্র ছেলে মেয়েদের নিয়ে।

 লালুর পরিবারে মতভেদ!

লালুর পরিবারে মতভেদ!

জানা গিয়েছে, তেজপ্রতাপের বিয়ে নিয়ে লালুপ্রসাদের পরিবারে ৩ সদস্যের মধ্যে ব্যাপক মতবিরোধ দেখা গিয়েছে। জানা গিয়েছে, লালু কন্য়া মিসা, তেজ আর তেজস্বীর মধ্যে সম্পত্তির উত্তরাধিকার নিয়ে ঝামেলা চলছিলই। এরপর তেজপ্রতাপের বিবাহবিচ্ছেদের মামলা ঘিরে জটিলতা আরও বাড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+