৪৪ বছরের পুরনো যুদ্ধবিমান কেন চালাব? মন্ত্রী রাজনাথের সামনেই প্রশ্ন তুললেন বায়ুসেনা প্রধান

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতেই ৪৪ বছরের পরনো যুদ্ধ বিমান চালানো নিয়ে প্রশ্ন তুললেন বায়ুসেনা প্রধান।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতেই ৪৪ বছরের পুরনো যুদ্ধবিমান চালানো নিয়ে প্রশ্ন তুললেন বায়ুসেনা প্রধান। তিনি বলেছেন, ৪৪ বছরের পরনো গাড়ি কেউ চালাতে যান না, তাহলে ৪৪ বছরের পরনো যুদ্ধ বিমান কেন চালাবে বায়ুসেনা। ১৯৭৩-৭৪ সালে বায়ুসেনায় সংযুক্ত হয়েছিল মিগ-২১ যুদ্ধ বিমান। সেই বিমান এখনও চালিয়ে যাচ্ছে বায়ুসেনা। এদিন প্রকাশ্যে এই যুদ্ধবিমানের ব্যবহারোপযোগিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

৪৪ বছরের পুরনো যুদ্ধ বিমান কেন চালাব? রাজনাথের সামনেই প্রশ্ন তুললেন বায়ুসেনা প্রধান

বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া প্রশ্ন করেছেন, ৪৪ বছরের পুরনো গাড়ি কী কেউ রাস্তায় চালাতে পছন্দ করবেন? তাহলে কেন বায়ু সেনা ৪৪ বছরের পুরনো যুদ্ধ বিমান চালাবে। যার অধিকাংশ যন্ত্রাংশই এখন পাওয়া যায় না। বিশ্বের কোনও দেশেই আর তৈরি হয় না মিগ-২১ যুদ্ধ বিমানের কোনও যন্ত্রাংশ।

প্রসঙ্গত উল্লেখ্য এই মিগ-২১ যুদ্ধ বিমান চালিয়েই পাকিস্তানের বায়ুসেনার এফ-১৬ বিমানকে নাকানি চোবানি খাইয়েছিলেন বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমান। এর একাধিক যন্ত্রাংশ পুরনো এবং অত্যাধুনিক না হওয়ার কারণেই পাকিস্তানের ছোড়া মিসাইলের আঘাতে ভেঙে পড়েছিল।

তারপরেও পরিবর্তন আসেনি। একের পর এক মিগ-২১ বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। একাধিক বায়ুসেনা পাইলটেরও মৃত্যু হয়েছে। কিন্তু তারপরেও যুদ্ধ বিমান আধুনিকিকরণের কোনও উদ্যোগ নেয়নি প্রতিরক্ষা মন্ত্রক। বায়ুসেনা প্রধানের কথায় এক প্রকার ক্ষোভের সুরই শোনা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+