শতবর্ষেরও বেশি সময় পর কেন ঘূর্ণিঝড়ের কবলে পড়তে চলেছে বাণিজ্যনগরী মুম্বই? নিসর্গের বিশদ বিশ্লেষণ
করোনা আতঙ্কের মধ্যেই দেশের পশ্চিমভাগে চোখ রাঙাচ্ছে সাইক্লোন নিসর্গ৷ একে প্যানডেমিক তার উপর ঘূর্ণিঝড়, এই জোড়া ফলায় ত্রাহি ত্রাহি অবস্থা পশ্চিমবঙ্গের৷ এবার একই অবস্থার মুখে পড়তে চলছে পশ্চিমের রাজ্য মহারাষ্ট্রও৷ ৩ জুন সাইক্লোন মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়বে বলেই পূর্বাভাস৷ ঘণ্টায় ১১৫ কিমি বেগে বইবে ঝড়, সঙ্গে শুরু হবে প্রবল বৃষ্টি৷ ঝড়ের গতিবেগ ১২৫ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে৷ এই পূর্বাভাস মাথায় রেখেই মহারাষ্ট্রে শুরু হয়েছে সতর্কতা৷

লাক্ষাদ্বীপের কাছে তৈরি গভীর নিম্নচাপ এখন ঘূর্ণঝড় নিসর্গ
আরব সাগরের উপর লাক্ষাদ্বীপের কাছে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ। সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বুধবার বিকেলের পর মহারাষ্ট্রের মুম্বই এবং দমন ও হরিহরেশ্বর উপকূলের মধ্য দিয়ে স্থলভাগে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে৷ যার জেরে বৃহস্পতিবার পর্যন্ত কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্রের কিছু অংশ ও গুজরাতে প্রবল বৃষ্টিপাত হবে৷ মুম্বইয়ের পার্শ্ববর্তী থানে, পালঘর, রত্নগিরি, সিন্ধুদুর্গ জেলা ও কোঙ্কনের আশেপাশের এলাকায় ব্যাপক প্রভাব ফেলবে নিসর্গ৷

এক শতাব্দীরও বেশি সময় পর কেন ফের ঘূর্ণিঝড়
কিন্তু এক শতাব্দীরও বেশি সময় পর কেন ফের ঘূর্ণিঝড়ের কবলে পড়তে চলেছে মুম্বই? এক সপ্তাহেরও কম সময়ে নিসর্গ আরব সাগরে তৈরি হওয়া দ্বিতীয় ঘূর্ণিঝড়। প্রথমটি ওমানে গিয়ে আঘাত হানলেও এইটি মুম্বইয়ের উপর চোখ রাঙাচ্ছে। মনে করা হচ্ছে আবহাওয়া পরিবর্তনের জেরেই এই ভাবে এক সপ্তাহে দুটি ঘূর্ণিঝড়ের উৎপত্তি আরব সাগরে। কেরলে এবার ৪ দিন আগেই বর্ষা চলে আসে। এর জেরেই তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়।

আলিবাগের কাছে প্রবল বেগে আছড়ে পড়বে সাইক্লোন
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আগামীকাল মহারাষ্ট্রের রায়গড় জেলার আলিবাগের কাছে প্রবল বেগে আছড়ে পড়বে সাইক্লোন নিসর্গ৷ বিপর্যয় মোকাবিলায় যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সবই নেওয়া হয়েছে।

ক্ষতি এড়াতে চেষ্টা করছে কেন্দ্র এবং রাজ্য সরকার
এদিকে ক্ষতি যতটা সম্ভব এড়াতে চেষ্টা করছে কেন্দ্র এবং রাজ্য সরকার৷ মহারাষ্ট্রে, কেরালা, কর্নাটক, গোয়া, গুজরাত, লাক্ষাদ্বীপের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ যারা গেছে তাদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে৷

এনডিআরএফ-এর সঙ্গে বৈঠক অমিত শাহর
এদিন এনডিআরএফ ও ভারতীয় উপকূল রক্ষী বাহিনীকে নিয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ মুম্বই সহ মহারাষ্ট্রের ছয়টি জেলায় নয়টি টিম পাঠিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ তার মধ্যে মুম্বইয়ে তিনটে ও পালঘরে দুটি ও থানে, রায়গড়, রত্নগিরি ও সিন্ধুদুর্গে ১টি করে টিম পাঠানো হয়েছে। মহারাষ্ট্র ও গুজরাতে যথাক্রমে ১০ ও ১১টি টিম পাঠানো হয়েছে৷
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications