Parliament Monsoon Session: কী এমন ঘটেছিল? কেন সাসপেন্ড হতে হল ডেরেক ও'ব্রায়েনকে
রাহুলের প্রত্যার্বনের মাঝেই মণিপুর ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে সংসদের দুই কক্ষ। রাজ্যসভায় সকাল থেকেই বিরোধীরা সরব হয়েছিলেন মোদী সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের উপরে আলোচনার জন্য। তার মাঝেই হঠাৎ করে তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ওব্রায়েনকে সাসপেন্ড করা হয়।
বেশ কয়েকদিন পর ফের সেই পথে হাঁটল সংসদ। হঠাৎ করে কী এমন ঘটল যে তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হল। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে আজ অদিবেশন শুরুর প্রথম থেকেই বারবার বাধা তৈরি করছিলেন রাজ্যসভা সাংসদ ডেরেক ও'ব্রায়েন। কিছুতেই অধিবেশন শান্তিপূর্ণ হতে দিচ্ছিলেন না তিনি।

রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বারবার তাঁকে চুপ করতে বলছিলেন। কিন্তু কিছুতেই ডেরেক চুপ করছিলেন না। শেষে বাধ্য হয়েই তাঁকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন স্পিকার জগদীপ ধনখড়। এবং তক্ষুনি তাঁকে অধিবেশন ছেড়ে বেরিয়ে যেতে বলেন। তারপরেই দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় অধিবেশন। তৃণমূল সাংসদকে সাসপেন্ড করে বিরোধীদের বার্তা দিতে চেয়েছেন স্পিকার তাতে কোনও সন্দেহ নেই। এর আগেও গতবছরে পর পর কয়েকটি অধিবেশনে রেকর্ড সংখ্যক বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড করা হয়।
সেই তালিকায় ডেরেক ও'ব্রায়েনেরও ছিলেন। তাঁর পরে আবার সাসপেন্ড হয়েছেন তিনি। তবে সাসপেন্ড হয়ে টুইটারে আক্রমণ করেছেন মোদী সরকারকে। তিনি তীব্র আক্রমণ শানিয়ে টুইটে লিখেছেন কোনওভাবেই মোদী সরকার থাকার যোগ্য নন। এদিকে বিরোধীরা লোকসভায় মোদী সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন।
কংগ্রেস সাসংদ গৌরব গগৈ একের পর এক আক্রমণ শানিয়েছেন মোদী সরকারের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেছেন মোদী সরকার মণিপুর ইস্যুেত মৌনব্রত পালন করছে। মণিপুরের মুখ্যমন্ত্রী কেবল নিজেকে বাঁচাতেই মরিয়া তিনি মণিপুরের মানুষের কথা ভাবছেন না বলে অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ। এদিকে আজ লোকসভায় রাহুল গান্ধীর বলার কথা। এদিকে আবার দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছে রাজ্যসভার অধিবেশন।












Click it and Unblock the Notifications