অক্সিজেন ঘাটতিতে রাজ্যে-রাজ্যে সংঘাতের মাঝে বিপাকে বহু হাসপাতাল, ভারতের করোনা পরিস্থিতি কোনদিকে

মেডিক্যাল অক্সিজেন ঘাটতিতে হাসপাতালগুলির বিপাকের নেপথ্যে কোন ইস্যু বড় 'বাধা' হয়ে দাঁড়াচ্ছে!

হাসপাতালগুলির সামনে লম্বা লাইন রোগীদের। কোথাও টেস্ট করানোর জন্য আসা যাওয়া করছেন রোগীরা, কোথাওবা রোগীকে ভর্তি করানোর জন্য চলছে চেষ্টা। অন্যদিকে হাসপাতালে অক্সিজেনের ঘাটতিতে মাথায় হাত কর্তৃপক্ষের। কার্যত করোনা নামক বিপদের কাছে অসহায় আত্মসমর্পণ করতে হচ্ছে বহু হাসপাতালকে। নেপথ্যে অক্সিজেন সংকট। এমন পরিস্থিতিতে একাধিক রাজ্যের মধ্যে সংঘাত এই ইস্যুতে আরও বড় বিপাক তৈরি করেছে।

কেন্দ্র কী জানিয়েছে?

কেন্দ্র কী জানিয়েছে?

দেশে করোনা পরিস্থিতিতে অক্সিজেন সংকটের জেরে ইন্ডাস্ট্রিয়াল ইউনিটকে অক্সিজেন না দিয়ে হাসপাতালে অক্সিজেন দেওয়ার বিষয়ে অগ্রাধিকারের বার্তা দিয়েছে কেন্দ্র। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ও রাজ্যসরকারের মধ্যে একাধিক সংঘাতের খবর যেমন আসছে , তেমনই এই ইস্যুতে রাজ্যে-রাজ্যে সংঘাতের খবরও উঠে আসছে।

 সঙ্গীতা রেড্ডির টুইট

সঙ্গীতা রেড্ডির টুইট

এদিকে, অ্যাপোলো হসপিটাল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর সঙ্গীতা রেড্ডি একটি টুইটে দাবি করেছেন, একটি অক্সিজেন ট্য়াঙ্কার এয়ার লিকুইট পানিপট প্ল্যান্টের বাইরে দাঁড়িয়ে। তাকে ঢুকতে দিচ্ছে না হরিয়ানা পুলিশ। যাতে হরিয়ানার বাইরে অক্সিজেন না যায়। এই টুইট তিনি স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীকে ট্যাগ করেছেন।

রাজ্য়ে-রাজ্যে সংঘাত

রাজ্য়ে-রাজ্যে সংঘাত

উল্লেখ্য, অক্সিজেন ইস্য়ুতে দিল্লির হাসপাতালগুলির দোষারোপের তির গিয়েছে হরিয়ানায়। অন্যদিকে হরিয়ানার তরফে দাবি করা হচ্ছিল যে দিল্লি থেকে লুঠ হচ্ছে অক্সিজেন। এই পরিস্থিতিতে দুই রাজ্যের সংঘাতের মধ্যে উত্তর প্রদেশ কেন্দ্রের কাছ থেকে অই ইস্যুতে সহায়তা চায়। এদিকে, রাজ্যের সংঘাত যখন জারি তখন দিল্লির একাধিক হাসপাতাল এই ইস্যুতে আইনের দ্বারস্থ হয়ে পর পর মামলা দায়ের করছে।

দিল্লি-হরিয়ানা বিবাদ ও দুই মুখ্যমন্ত্রী

দিল্লি-হরিয়ানা বিবাদ ও দুই মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, দিল্লি হরিয়ানা বিবাদের মাঝে দুই এলাকার মুখ্যমন্ত্রীরা বসে সমস্যার সমাধান করেন। এদিকে সঙ্গীতা রেড্ডির টুইটের পর দিল্লির বহু কেন্দ্রীয় মন্ত্রী বিষয়টি নিয়ে নজর দেন। তারপরই সমস্যার সমাধান হয়। এমনই দাবি সূত্রের। প্রসঙ্গত, বলা হচ্ছে, দেশের অক্সিজেন উৎপাদনে সমস্যা না হলেও তার সরবরাহে সমস্যা থেকে যাচ্ছে। যার অন্যতম দিক রাজ্যগুলির মধ্যে 'ব্লকেড'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+