কেন ওপেন ব্যালটে ভোট চাইলেন বিরোধীরা
২৪ ঘণ্টার মধ্যে ওপেন ব্যালটে আস্থাভোট করানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আস্থা ভোটের লাইভ টেলিকাস্ট বা সরাসরি সম্প্রচারও করাতে হবে।
২৪ ঘণ্টার মধ্যে ওপেন ব্যালটে আস্থাভোট করানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আস্থা ভোটের লাইভ টেলিকাস্ট বা সরাসরি সম্প্রচারও করাতে হবে। এমনই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিরোধীরা ঠিক ওপেন ব্যালটেই আস্থাভোট দাবি করেছিল।

কেন ওপেন ব্যালটে ভোট?
শিবসেনা, কংগ্রেস, এনসিপি বরাবরই ওপেন ব্যালটেই ভোট চেয়েছিলেন। ওপেন ব্যালটে ভোটের নিয়ম অনুযায়ী ভোট দেওয়ার পর বিধায়কদের ব্যালট খুলে দেখাতে হয় তাঁরা কাকে ভোট দিয়েছেন। এতে স্পষ্ট হয়ে যায় কেউ ভোট নষ্ট করেছে কিনা। অথবা ক্রস ভোটিং হয়েছে কিনা। বিজেপির ঘোড়া কেনাবেচা করেছে কিনা সেটাও প্রকাশ্যে এসে যাবে।

কর্নাটকের আশঙ্কায় ভুগছে বিজেপি
কর্নাটকে ২০১৮ সালে ঠিক যেমনটা ঘটেছিল মহারাষ্ট্রেও তেমনটা ঘটতে চলেছে। এমনই আঁচ করতে শুরু করেছেন বিরোধীরা। কারণ কংগ্রেস, শিবসেনা, এনসিপি জোটের কাছে যে সংখ্যক বিধায়কের সমর্থন রয়েছে সেটা বিজেপির কাছে এখনও পর্যন্ত নেই। পরিস্থিতি সামাল দিতে রাত ৯টায় দলের বিধায়কদের নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছে বিজেপি।

বিজয়োল্লাস শুরু বিরোধী শিবিরে
সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। তিনি বলেছেন সংবিধান দিবসে সুপ্রিম কোর্টের এই রায় বাবা সাহেব আম্বেদকরের প্রতি শ্রদ্ধার্ঘ। বিজেপির কাছে যে আস্থা ভোটে জেতার মতো বিধায়কের সমর্থন নেই সেটা গতকালই ১৬৬ জন বিধায়ককে প্রকাশ্যে এনে প্রমাণ করে দিয়েছেন উদ্ধবরা। এখন শুধু সময়ের অপেক্ষা।












Click it and Unblock the Notifications