Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Women Reservation Bill: ওবিসিদের সংরক্ষণ কেন নেই? বিলকে সমর্থন করেও একাধিক প্রশ্ন রাহুলের

Women Reservation Bill: মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন করলেও একাধিক প্রশ্ন তুললেন রাহুল গান্ধী। শুধু তাই নয়, সরকারের আনা মহিলা সংরক্ষণ বিলকে কার্যত অসম্পূর্ণ বললেন তিনি। মঙ্গলবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করে মোদী সরকার। আজ বুধবার তা নিয়ে লোকসভায় জোর আলোচনা চলে।

আর সেখানে বক্তব্য রাখেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। শুরু থেকেই কার্যত বিল নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানান। রাহুল গান্ধীর দাবি, আদমশুমারি-আদানি সহ একাধিক ইস্যু থেকে নজর ঘোরাতে চায় মোদী সরকার। আর সেই কারনেই এই বিল পাশ করা হচ্ছে।

Women Reservation Bill:

শুধু তাই নয়, বিলটিকে (Women Reservation Bill) অসম্পূর্ণ বলেও ব্যাখ্যা করেন কংগ্রেস সাংসদ। এই বিলে ওবিসিদের সংরক্ষণ নেই। আর তাঁদের সংযুক্ত করা উচিৎ বলে দাবি রাহুলের। এই বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তাঁর দাবি, দেশের একটা বড় অংশ ওবিসিদের। ফলে এই সমস্ত শ্রেণির মহিলাদেরও সংরক্ষণের আওতায় নিয়ে আসা উচিৎ বলেও মন্তব্য সোনিয়া পুত্রের।

পাশাপাশি ডিলিমিটেশন কিংবা জনগননার কথা বলছে সরকার। সে বিষয়টিকেও এদিন অস্বীকার করেছেন রাহুল। তাঁর কথায়, এই বিল কার্যকর করার ক্ষেত্রে এই সবের প্রয়োজনীয়তা নেই। লোকসভা ভোটেই ৩৩ শতাংশ আসন সংরক্ষণ মহিলাদের জন্যে করে দেওয়া উচিৎ বলেও মন্তব্য। যদিও কংগ্রেসের তরফে মহিলা সংরক্ষণ বিলকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত সদস্য যাতে সমর্থন করে তা জানানো হয়েছে।

সেই মতো রাহুল গান্ধীও এই বিলকে সমর্থন করেছেন। আর তা জানিয়ে রাহুল আরও জানিয়েছেন, এই বিল মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে বড় পদক্ষেপ। অনেক ক্ষেত্রেই মহিলারা আজ এগিয়ে। ফলে তাঁদের আরও বেশি জায়গা দেওয়ার প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

তবে আদানি সহ একাধিক ইস্যু থেকে মোদী সরকার নজর ঘোরাতে চাইছে। আর সেই কারনে এই বিল পাশ করানো হচ্ছে বলে বিজেপি সরকারকে একহাত নেন সাংসদ। যদিও রাহুল গান্ধীকে পাল্টা জবাব দিয়েছেন অমিত শাহও। কেন এই বিল ২৭ বছর পরে ছিল তা তুলে আক্রমণ শানান। এমনকি দেবেগৌড়া কিংবা মনমোহন সিংয়ের সরকার কেন এই বিল পাশ করাতে পারেনি তা তুলে আক্রমণ শানান শাহ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+