যৌথ সাংবাদিক সম্মেলনে এক মিনিট ধরে শুধু হেসেই গেলে মোদী-হাসিনা! কিন্তু কেন?
শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যৌথ সাংবাদিক সম্মেলনের সময় এমন কি হল যে দুই দেশের প্রধানমন্ত্রী প্রায় ১ মিনিটে ধরে হেসেই গেলেন।
নয়াদিল্লি, ৮ এপ্রিল : শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যৌথ সাংবাদিক সম্মেলনের সময় এমন কি হল যে দুই দেশের প্রধানমন্ত্রী প্রায় ১ মিনিটে ধরে হেসেই গেলেন। দুজনের মুখের হাসি আর থামছিল না।
আসলে যৌথ সাংবাদিক সম্মেলন চলার সময় অনুষ্ঠানের সঞ্চালক আচমকাই দুই প্রধানমন্ত্রীকে 'স্টেপ ডাউন' করতে অনুরোধ করলে হাসির রোল ওঠে।

নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার মধ্যে ২২টি মউ সংক্রান্ত বিষয়ে সমঝোতায় আসা গিয়েছে। সেই বিষয়েই এদিন দুই প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি বন।
পোডিয়ামটা উঁচু হওয়ায় দুই প্রধানমন্ত্রীকেই উঁচুতে উঠে মাইকের সামনে নিজের নিজের ভাষণ দিতে হবে। সেই সময়ই অনিচ্ছাকৃত ভুল মন্তব্য করে ফেলেন সঞ্চালক।
#WATCH: This funny moment happened live at Hyderabad House during PM Modi and Bangladesh PM Sheikh Hasina's joint statement. pic.twitter.com/Z1D7AbB3eb
— ANI (@ANI_news) April 8, 2017
সঞ্চালক বলেন, "মে আই রিকোয়েস্ট টু প্রাইম মিনিস্টারস টু নাও প্লিজ স্টেপ ডাউন"। এক্ষেত্রে সঞ্চালক বলেছিলেন দুই প্রধানমন্ত্রীকে সিড়ি থেকে নিচে এসে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি, কিন্তু মানেটা দাঁড়িয়েছিল, আমি দুজনকেই অনুরোধ করছি আপনারা সরে দাঁড়ান বা পদ থেকে সরে দাঁড়ানোর জন্য।
কিছুক্ষণের মধ্যেই মোদী মুখে আলতো হাসি দেখা যায়। তারপর আর হাসি চেপে রাখতে না পেরে হাসতে থাকেন মোদী। যোগ দেন হাসিনাও। প্রায় এক মিনিট ধরে দুজনে হাসতে থাকেন।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর












Click it and Unblock the Notifications