গুরুজি বলেছেন, তাতেই তিনি ধন্য! প্রধানমন্ত্রী মোদী নিয়ে কেন এমন মন্তব্য নাগাল্যান্ডের বিজেপি সভাপতির

চোখ ছোট, দেহটা বিরাট। যা নিয়ে নানা মন্তব্য আছে সোশ্যাল মিডিয়ায়। তবে নিজেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নিজের কাজের জন্য।

নাগাল্যান্ডে প্রধানমন্ত্রী মোদীর সভা। আর সেই সভা থেকেই রাজ্যের বিজেপি সভাপতি তেমজেন, ইমনা আলং-এর প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী। এরপরেই সোশ্যাল মিডিয়ায় পাল্টা প্রধানমন্ত্রীকে গুরুজি বলে সম্বোধন। যা নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

নাগাল্যান্ডের বিজেপি সভাপতিকে নিয়ে মোদী

নাগাল্যান্ডের বিজেপি সভাপতিকে নিয়ে মোদী

বিধানসভা ভোটের প্রচারে নাগাল্যান্ডে গিয়ে রাজ্যের বিজেপি সভাপতির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, দলের নেতা তেমজেন ইমনা সোশ্যাল মিডিয়া তোলপাড় করছেন। পৌঁছে গিয়েছেন সারা দেশের মানুষের কাছে। তিনি ডিজিট্যাল প্ল্যাটফর্মে লাগাল্যান্ড এবং উত্তর-পূর্বের মানুষদের সম্পর্কে প্রশংসাসূচক কথা বলেছেন। তিনিও (মোদী) সোশ্যাল মিডিয়ায় বিষয়গুলি পর্যবেক্ষণ করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রশংসায় অভিভূত তেমজেন

বিশাল সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর প্রশংসায় অভিভূত তেমজেন। প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতার ভিডিও-র অংশ শেয়ার করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, গুরুজি বলেছেন, তাতেই তিনি ধন্য।

সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তেমজেন

সোশ্যাল মিডিয়ায় বরাবর সক্রিয় তেমজেন ইমনা। বিভিন্ন সময়ে তিনি সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় উপদেশ দিয়ে থাকেন। এদিন তিনি পোস্ট করেছেন প্ল্যাস্টিক নিয়ে। সেখানে তিনি বলেছেন, যদি সম্ভব হয় প্লাস্টিকে না বলুন।

আগেও তেমজেন ইমনার পোস্ট ভাইরাল

আগেও তেমজেন ইমনার পোস্ট ভাইরাল

আগেও তেমজেন ইমনার সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হয়েছে। তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে এমন কিছু বলেছিলেন যা অনেক শিরোনাম দখল করেছিল বিশ্ব জনসংখ্যা দিবসে তিনি টুইট করে জনসংখ্যা নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সবাই যেন জনসংখ্যা বৃদ্ধি নিয়ে বিবেকবান হন এবং সীমিত সংখ্যাক শিশুদের নিয়ে ভাবি। অথবা তাঁর মতো অবিবাহিত গয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণের স্থায়ী সমাধান দিতে পারেন। জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, অবিবাহিত থাকার আন্দোলনে যোগ দিন। (ছবি সৌজন্য: টুইটার)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+