জেপিসি তদন্ত থেকে কেন পালাতে চাইছে মোদী সরকার? রাহুলের রাফাল বাণে ফের বিদ্ধ কেন্দ্র

জেপিসি তদন্ত থেকে কেন পালাতে চাইছে মোদী সরকার? রাহুলের রাফাল বাণে ফের বিদ্ধ কেন্দ্র

রাফাল বিতর্কে ফ্রান্সে তদন্তের গতিপ্রকৃতি এগোতেই ভারতে মোদী সরকারকে কোণঠাসা করতে এক মূহূর্ত সময় নষ্ট করতে চাইছে না কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র পবন খেরার পর এবার রাফাল ইস্যুতে কেন্দ্রকে ফের নতুন করে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই সঙ্গে যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি তদন্তের দাবিকেও নতুন করে সামনে আনলেন সোনিয়া পুত্র। বিদ্ধ করলেন প্রশ্নবাণে। আর তা নিয়েই ফের উত্তাল রাজ্য় রাজনীতি।

জেপিসি তদন্ত থেকে কেন পালাতে চাইছে মোদী সরকার? রাহুলের রাফাল বাণে ফের বিদ্ধ কেন্দ্র

রাহুলের দাবি তদন্তের মুখোমুখি হতে ভয় পাচ্ছে মোদী সরকার। এদিন কেন্দ্রকে কটাক্ষ করে চাঁচাছোলা ভাষায় টুইটারে রাহুল লিখলেন, যৌথ সংসদীয় কমিটির তদন্তের জন্য কেন তৈরি নয় মোদী সরকার? এখন কিসের ভয়?” এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উত্তর হিসাবে তাঁর অনুগামীদের জন্য চারটি বিষয় রেখেছেন রাহুল। অপরাধবোধ, বন্ধুদের বাঁচাতে হবে, জেপিসি রাজ্যসভার আসন চাই না এবং উপরোক্ত সব বিকল্পই সত্যি।

রাহুলের এই টুইটের পরেই কার্যত ফের বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। যদিও প্রকাশ্যে এখনও এই বিষয়ে মুখ খোলেননি পদ্ম নেতারা। এদিকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে থেকে রাফাল দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছি্ল কংগ্রেস। কিন্তু ভোটের ময়দানে তার যে বিশেষ ছাপ পড়েনি তা নির্বাচনী ফলাফলেই স্পষ্ট হয়েছিল। উল্টে শক্তি ক্ষয় হয়েছিল হাত শিবিরের।কিন্তু বর্তমানে ফ্রান্স সরকার রাফাল দুর্নীতি নিয়ে বিচারবিভাগীয় তদন্তে সায় দিলে বর্তমানে এই ইস্যুটি আন্তর্জাতিক মাত্রা পেয়েছে।

সূত্রের খবর, ইতিমধ্যেই বিচারের জন্য ইতিমধ্যেই বিচারপতি নিয়োগও করে ফেলেছে ফ্রান্সের আপরাধ দমন শাখা। তাতেই চাপে পড়েছে বিজেপি। ফের প্রশ্ন উঠছে ২০১৬ সালে ৫৯ হাজার কোটি টাকা দিয়ে ফরাসি সংস্থা দাসো এভিয়েশনের থেকে ৩৬টি রাফাল যুদ্ধ বিমান কেনার অফসেট চুক্তির বরাত কেন দেশীয় সংস্থা হ্যাল-কে বাদ দিয়ে অনিল আম্বানির রিলায়েন্স ডিফেন্সকে দেওয়া হয়েছিল ? কেনই বা ভারতীয় মধ্যস্থতাকারীকে ৯ কোটি টাকার ভেট দিয়েছিল দাসো এভিয়েশন?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+