কেন ব্যর্থ হল ইসরোর নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ, জেনে নিন আসল কারণ
বেশ কয়েকটি চোখ ধাঁধানো সাফল্যের পর ছোট একটি মিশনে ব্যর্থ হল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর কৃত্রিম উপগ্রহ IRNSS-1H এর উৎক্ষেপণ।
বেশ কয়েকটি চোখ ধাঁধানো সাফল্যের পর ছোট একটি মিশনে ব্যর্থ হল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর কৃত্রিম উপগ্রহ IRNSS-1H এর উৎক্ষেপণ। নির্দিষ্ট সময়ের কয়েক মিনিট পরই সাংবাদিক সম্মেলন করে ইসরো প্রধান এএস কিরণ কুমার উৎক্ষেপণটি ব্যর্থ হয়েছে বলে জানান।

কিরণ কুমার জানিয়েছেন, কৃত্রিম উপগ্রহে কোনও গোলযোগ ছিল না। তবে চতুর্থ স্টেজে গিয়ে বিপত্তি হয়। যে পিএসএলভি রকেট লঞ্চারে করে উপগ্রহটি মহাকাশে প্রেরণ করা হয়েছিল তা থেকে উপগ্রহটি সময় মতো আলাদা হতে পারেনি। চতুর্থ স্টেজে গিয়ে তা পিএসএলভি-র সঙ্গেই ছিল।
জানানো হয়েছে, 'হিট শিল্ড' আলাদা হয়নি। ফলে চতুর্থ স্টেজেও কৃত্রিম উপগ্রহ IRNSS-1H পিএসএলভি-র মধ্যেই ছিল।
এদিন সন্ধ্যা সাতটা নাগাদ উৎক্ষেপণ হয় এই কৃত্রিম উপগ্রহটির। এই প্রথম কোনও বেসরকারি সংস্থা স্যাটেলাইটটি তৈরি করেছিল। তবে তত্ত্বাবধান ছিল ইসরোরর ৭০ জন বিজ্ঞানীর। যদিও তা শেষপর্যন্ত কাজে এল না। ব্যর্থ হল ইসরোর অভিযান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications