শাসন ব্যবস্থা ফেল করছে কেন? বাংলায় এসে কটাক্ষ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার
রাজ্যে বিজেপির হয়ে কর্মসূচিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটে জোর প্রচার করেছিল। কিন্তু বিজেপি ক্ষমতায় আসে। মুখ্যমন্ত্রী করা হয় মানিক সাহাকে। বাংলায় এসে তাঁর মুখেও সন্দেশখালি প্রসঙ্গ।
মালদায় বিজেপির দুই দিনের কর্মসূচিতে এসেছেন মানিক সাহা। বৃহস্পতিবার সকালে শিলিগুড়িতে বিমানে এসে নামেন তিনি। সন্দেশখালি প্রসঙ্গে তিনিও খোঁচা দিলেন বাংলার তৃণমূল সরকারকে।

সন্দেশখালি হোক বা অন্য কিছু। মানুষ সব বুঝতে পারছে। শান্তি সম্প্রতি যদি না থাকে, কোনও রাজ্যের উন্নতি হয় না। এমনই বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। সড়কপথে মালদহ যাওয়ার পথে তিনি ইসলামপুরে থামেন। শহরের জীবন মোড় এলাকায় বিজেপির কার্যকর্তা প্রবীর দাসের বাড়িতে মধ্যাহ্নভোজন করেন। পরে তিনি আবার মালদহের উদ্দেশ্যে রওনা দেন।
পশ্চিমবঙ্গে গতবারের লোকসভা নির্বাচন থেকে বেশি আসন পাবে বিজেপি। এই বিষয়ে তিনি আশাবাদী। সন্দেশখালি সহ বাংলার বিভিন্ন এলাকায় যে ধরনের ঘটনা ঘটেছে, তা বাঞ্ছনীয় নয়। শাসনব্যবস্থা ফেল করছে কেন? তা যারা রাজ্য চালাচ্ছেন তারা বলবেন। তৃণমূল সরকারকে ঘুরিয়ে কটাক্ষ মানিকের।
ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন বিশ্ববরেণ্য। তিনি গ্যারান্টি কথা বলেন। তাই মানুষ বুঝতে পারছে যে উন্নতি ছাড়া কিছু হবে না। প্রধানমন্ত্রী গ্যারান্টির কথা বলেন। সেই গ্যারান্টির গ্যারান্টিও দেন।
ত্রিপুরার প্রসঙ্গও টেনে এনেছেন প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন,"ত্রিপুরায় ডেমোক্রেসি আছে। লোকে শান্তিতে আছে। ত্রিপুরায় পাহাড় সমতল এখন আনন্দে আছে। ত্রিপুরায় না আসলে বুঝতে পারবেন না।" মালদায় বিজেপি নেতা কর্মীদের সঙ্গে আলোচনা ও সাংগঠনিক বৈঠক করবেন তিনি।












Click it and Unblock the Notifications