ভারতীয় সেনায় হোয়াটস অ্যাপ নিয়ে কড়া নির্দেশের আড়ালে কোন ঘটনা! কী ঘটে গিয়েছে আর্মির অন্দরে
সাম্প্রতিককালে ভারতীয় সেনায় হোয়াটসঅ্যাপ নিয়ে একটি কড়া নির্দেশ দেওয়া হয়েছে ।
সাম্প্রতিককালে ভারতীয় সেনায় হোয়াটসঅ্যাপ নিয়ে একটি কড়া নির্দেশ দেওয়া হয়েছে । সেখানে সেনার জওয়ান থেকে অফিসারদের কোনও মতেই হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে কথাবার্তা বা গোপন তথ্য আদানপ্রদান করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। কিন্তু আচমকা এমন নির্দেশ কেন এসেছে ভারতীয় সেনায়। গোটা ঘটনা ঘিরে ভারতীয় সেনার অন্দরমহলের এক তথ্য উঠে আসছে।

ঠিক কী ঘটেছিল ভারতীয় সেনায়?
এক সর্বভারতীয় সংবাদপত্রের তথ্য অনুযায়ী, ভারতীয় সেনার এক ব্রিগেডিয়ার পদস্থ অফিসার নিজের মোবাইল থেকে সেনারই এক হোয়াটস অ্যাপ গ্রুপে একটি ম্যাপ পাঠান। সেই ম্যাপে ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ গোপন তথ্য ও ভারতীয় সেনার কয়েকটি নীতিগত তথ্য। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।

কোন নির্দেশ আসে ভারতীয় সেনা থেকে!
এরপরই তড়িঘড়ি ব্যবস্থা নিতে শুরু করে ভারতীয় সেনা। নির্দেশ দেওয়া হয় , কোনও ভারতীয় অফিসার কোনও মতেই কোনও হোয়াটসঅ্যাপে অংশ নিতে পারবেন না। শুধু তাই নয়, ইন্টারনেটের মেসেঞ্জার, চ্যাট বেসড বা ইমেল পরিষেবা নির্ভর কোনও ক্ষেত্রেও কোনও ভারতীয় সেনা জওয়ান অংশ নিতে পারবেন না।

কোন কোন জিনিস নিয়ে ইন্টারনেটে আলোচনা চলবে না সেনা অফিসারদের!
ভারতীয় সেনা অফিসাররা যেন কোনও মতেই আর কোনও গ্রুপে ভারতীয় ট্রুপের গতিবিধি সম্পর্কে কোনও তথ্য নিয়ে আলোচনা না করেন , সেই বিষয়ে কড়া নির্দেশিকা জানানো হয়েছে ভারতীয় সেনার তরফে।












Click it and Unblock the Notifications