Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জেনে নিন ২৬ নভেম্বর কেন দেশজুড়ে সংবিধান দিবস পালন করা হয়

জেনে নিন ২৬ নভেম্বর কেন দেশজুড়ে সংবিধান দিবস পালন করা হয়

‌প্রত্যেক বছরের মতো এ বছরও গোটা দেশ জুড়ে উদযাপন হচ্ছে সংবিধান দিবস। ২৬ নভেম্বর ভারতের সংবিধান গ্রহণের দিনটিকে স্মরণে রেখেই এই দিনটি পালন করেন দেশবাসী। ২০১৫ সালের ১৯ নভেম্বর কেন্দ্র সরকার সরকারি বিজ্ঞপ্তি দিয়ে ২৬ নভেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসাবে ঘোষণা করেন।

কেন ২৬ নভেম্বরকে সংবিধান দিবস পালন করা হয়

কেন ২৬ নভেম্বরকে সংবিধান দিবস পালন করা হয়

২০১৫ সাল থেকে বি আর আম্বেদকরের ১২৫তম জন্মদিন উপলক্ষ্যে এই সংবিধান দিবস পালন করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। কারণ বি আর আম্বেদকরই হলেন সংবিধানের মুখ্য স্থাপক। তাই সরকার এই দিনটিকে বড় করে উদযাপন করতে চায়। আগে এই দিনটি জাতীয় আইন দিবস হিসাবে পালন করা হতো।

কিভাবে এই দিনটি পালন করল সরকার

কিভাবে এই দিনটি পালন করল সরকার

মঙ্গলবার কেন্দ্র সরকার সংবিধান দিবস উপলক্ষ্যে সংসদের সেন্ট্রাল হলে গণপরিষদের মাধ্যমে সংবিধান গৃহীত হওয়ার ৭০তম বার্ষিকী উদযাপন করে। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদরাও। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে দেশের সব স্কুলকে এই দিনটির মাহাত্ম বোঝানোর জন্য তা পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সব দেশের দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে সব জাতির জন্য স্থানীয় ভাষায় সংবিধানকে অনুবাদ করা হোক।

প্রথমবার কখন দেশের সংবিধান সংশোধন করা হয়?‌

প্রথমবার কখন দেশের সংবিধান সংশোধন করা হয়?‌

১৯৫১ সালে সংবিধানের প্রথম সংশোধন করা হয়। সেটা ছিল মৌলিক অধিকারের প্রয়োগকে সীমাবদ্ধ রেখে যে কোনও সামাজিক ও অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণি বা তফসিলি বর্ণ ও উপজাতি সম্প্রদায়ের বিভাগগুলির অগ্রগতির জন্য স্বীকৃত পদক্ষেপ গ্রহণে রাজ্যকে ক্ষমতায়িত করা। সম্প্রতি ২০১৯ সালে শেষ ১০৩তম সংশোধন করা হয় সংবিধানে। যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ও নিয়োগের ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে দুর্বলদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ রাখা হয়। রাজ্যসভার উচ্চ কক্ষের সচিব জানান, ১৯৫১ সালে অস্থায়ী সংসদ দ্পবারা প্রথমবার সংবিধান সংশোধন করা হয়। তখন রাজ্যসভার অস্তিত্ব ছিল না। এখনও পর্যন্ত সংবিধানটি ১০৩বার সংশোধন করা হয়েছে।

সংবিধানে উল্লেখ রয়েছে, ১০৩টি সংশোধনীর মধ্যে ৯৯তম সংশোধনীটি জাতীয় জুডিশিয়াল কমিশন গঠন, যা সুপ্রিম কোর্টের মাধ্যমে অসাংবিধানিকভাবে অনুষ্ঠিত হয়েছে। সংবিধানের ৩২টিরও বেশি সংশোধনীর মধ্যে বেশিরভাগই রাজ্যের বিভিন্ন বিষয় সংক্রান্ত সংশোধন। যার মধ্যে রয়েছে পুনরায় সংগ্রহিত করা, অঞ্চল স্থানান্তর, সংবিধানে কিছু ভাষার অন্তর্ভুক্তি সহ অন্যান্য সংশোধন।

 সংবিধানের ১২তম গুরুত্বপূর্ণ সংশোধন

সংবিধানের ১২তম গুরুত্বপূর্ণ সংশোধন

সংবিধানের ১২তম সংশোধনীর লক্ষ্য ছিল সংসদ ও রাজ্য আইনসভায় তপশিলী, তপশিলী উপজাতি ও অ্যাংলো -ইন্ডিয়ানদের জন্য সংসদে ও বিধানসভায় সংরক্ষণ, আটটি সংশোধন ছিল শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মসংস্থানের ক্ষেত্রে সংরক্ষণ ও অন্য ছয়টি সংশোধন হল পণ্য ও পরিষেবা কর (‌জিএসটি)‌ সংক্রান্ত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+