ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে কেন পাক আকাশ সীমা ব্যবহার করেনি বায়ুসেনা
ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে কেন পাক আকাশ সীমা ব্যবহার করেনি বায়ুসেনা
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে 'অপরেশন গঙ্গা’র আওতায় দফায় দফায় পড়ুয়াদের ফিরিয়ে আনছে ভারতীয় বায়ু সেনার বিশেষ বিমান। তবে ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য ভারতীয় বায়ুসেনা ব্যবহার করছে না পাকিস্তানের আকাশসীমা। প্রসঙ্গত, গত সাতদিন ধরে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন ঘোষণা করেছেন। ইতিমধ্যেই বৃহস্পতিবার পর্যন্ত ভারতীয় বায়ুসেনা ৭৯৮ জন নাগরিককে হাঙ্গেরি, পোল্যান্ড ও রোমানিয়া থেকে ৭৯৮ জন নাগরিককে ফেরত আনা হয়েছে।

বৃহস্পতিবার ফিরেছেন ৭৯৮ জন ভারতীয় নাগরিক
ইউক্রেনে ভারতীয় ছাত্রর মৃত্যুর পর থেকেই উদ্ধার কাজ আরও জোরদার করেছে ভারত। বৃদ্ধি করা হয়েছে বিমানের সংখ্যাও। বায়ু সেনার পক্ষ থেকে বুধবার পাঠানো হয়েছে চারটে সি-১৭ বিমান, যারা ভারতীয় নাগরিকদের উদ্ধার করতে গিয়েছিল, যাঁরা ইউক্রেনের সীমান্ত অতিক্রম করে এসেছে। এই চারটে বিমানে ৭৯৮ জন নাগরিক ফেরত এসেছে বৃহস্পতিবার ভোরে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ সীমান্তে হিন্দন বিমান ঘাঁটিতে। বায়ু সেনা আরও তিনটে বিমান পাঠিয়েছে ইউক্রেনে আটকে থাকা আরও ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য। বাণিজ্যিক বিমান বাড়ানোর জন্য বায়ু সেনাকে ডাকা হয়েছিল।

কেন ব্যবহার করা হচ্ছে না পাকিস্তানের আকাশ সীমা
রুশ আগ্রাসনের পর যুদ্ধবিধ্বস্ত দেশে আটকা পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য ইউক্রেনের সীমান্তবর্তী দেশগুলিতে ভারত বিমান পাঠালেও পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে ভারতীয় বিমান। সূত্র জানিয়েছে ভারত পাকিস্তানের আকাশসীমা এড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একজন ভারতীয় বায়ুসেনার কর্মকর্তা এই প্রসঙ্গে জানিয়েছেন, 'এটা ভাবা হতে পারে যে কেন এমন পরিস্থিতিতে সামরিক পক্ষ নেওয়া হচ্ছে? পাকিস্তানি আকাশসীমা এড়িয়ে গেলে সর্বোচ্চ ২৫-৩০ মিনিট অতিরিক্ত সময় লাগবে।' ভারতীয় বায়ুসেনার একজন শীর্ষ কর্মকর্তা বলেন, 'আমরা এমন পরিস্থিতিতে কোনো অনুগ্রহ নিতে চাই না। সেনার কোনও বিমান কোনও দেশের আকাশ সীমা ব্যবহার করতে চাইলে একাধিক অনুমতি নিতে হয়। কোনও কিছুই বিনামূল্যে নয়। তাই এটা এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।' প্রসঙ্গত, গত বছর অগাস্টে আফগানিস্তানে তালিবান দখল নেওয়ার সময় ভারতীয়দের ফিরিয়ে আনতে এই একই বিমান ব্যবহার করা হয়েছিল।

১৫টি বিমান ভারতীয়দের উদ্ধারে গিয়েছিল
অপরেশন গঙ্গার আওতায় ভারত বাণিজ্যিক ও বায়ুসেনার মোট ১৫টি বিমান পাঠিয়েছে বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার পর্যন্ত মোট ১৫টি বিমানই ভারতীয়দের নিয়ে ইউক্রেন থেকে ভারতে পৌঁছেছেন। বুধবার, বিদেশ মন্ত্রক জানিয়েছে যে ইউক্রেনের ভারতীয় দূতাবাস প্রথম পরামর্শ জারি করার পর থেকে প্রায় ১৭,০০০ ভারতীয় নাগরিক যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন সীমান্ত ছেড়েছেন।

ভারতীয়দের জন্য অস্থায়ী অফিস স্থাপন
মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, 'আমরা এখন অনুমান করছি যে জানুয়ারির শেষ সপ্তাহে আমাদের পরামর্শ জারি হওয়ার পর থেকে প্রায় ১৭০০০ ভারতীয় নাগরিক ইউক্রেন সীমান্ত ছেড়েছেন।' তিনি আরও জানিয়েছেন যে কিয়েভের দূতাবাসকে ভারতীয় নাগরিকদের সীমান্ত অতিক্রম করার সুবিধার্থে লভিভে একটি অস্থায়ী অফিস স্থাপন করতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications