ঠিক আট মিনিট আগে কী জানিয়েছিলেন উইং কমান্ডার! ভেঙে পড়ার কারণই বা কী? রইল তদন্ত রিপোর্ট
গত মাসখানেক আগে ভেঙে পড়ে ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের (Bipin Rawat) হেলিকপ্টার। তামিলনাড়ুর কুন্নুরে ঘটা এই ঘটনায় প্রয়াত হন সস্ত্রীক ডিফেন্স স্টাফ। একই সঙ্গে প্রাণ হারান হেলিকপ্টারে থাকা আরও বেশ কয়েকজন সেনা আধিকার
গত মাসখানেক আগে ভেঙে পড়ে ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের (Bipin Rawat) হেলিকপ্টার। তামিলনাড়ুর কুন্নুরে ঘটা এই ঘটনায় প্রয়াত হন সস্ত্রীক ডিফেন্স স্টাফ। একই সঙ্গে প্রাণ হারান হেলিকপ্টারে থাকা আরও বেশ কয়েকজন সেনা আধিকারিক। আর এই ঘটনায় প্রশ্নের মুখে ভারতীয় বায়ুসেনা।

কপ্টারের রক্ষনাবেক্ষন সহ একাধিক বিষয়ে প্রশ্ন উঠতে থাকে। যদিও এই ঘটনায় ত্রিস্তরিয় তদন্তের নির্দেশ দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর সেই রিপোর্ট জমা পড়েছে প্রতিরক্ষামন্ত্রীর টেবিলে। আদৌতে কীভাবে ঘটল এই মররমান্তিক ঘটনা?
জানা যাচ্ছে, এই রিপোর্টে আবহাওয়াকেই দায়ি করা হয়েছে। মৌসমের কারনে হেলিকপ্টারটি দুর্ঘটনাটি ঘটেছে বলেই ত্রিস্তরিয় তদন্তে উঠে এসেছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, আরও বেশ কিছু তথ্য ওই রিপোর্টে উঠে এসেছে। সূত্র বলছে, হেলিকপ্টারের সামনে হঠাত করে মেঘ চলে আসে। আর সেটাই নাকি দুর্ঘটনার মুল কারণ। আর সেটাই রাওয়াতের হেলিকপ্টার ভেঙে (CDS Rawat Helicopter Crash) পড়ার প্রধান কারন বলে উল্লেখ করা হয়েছে। এমনটাই তদন্তে উঠে এসেছে বলে সুত্রের খবর।
তথ্য বলছে ভারতীয় বায়ুসেনার পাইলট উইং কমান্ডার পৃথ্বী সিং চৌহানের হাতেই ছিল হেলিকপ্টারের কন্ট্রোল। কপ্টারটি ক্র্যাশ করার ঠিক আট মিনিট আগে তিনি জানিয়েছিলেন, হেলিকপ্টার ল্যান্ডিংয়ের জন্যে প্রস্তুত। অনেকটাই লো লেভেল দিয়ে চালানো হচ্ছিল কপ্টারটি। মাটি থেকে ৫০০ থেকে ৬০০ মিটার উপরে ছিল। আর সেই সময়েই ঘন মেঘ ঘিরে ফেলে কপ্টারটিকে। দৃশ্যমানতা অনেকটাই কমে যায় তাতে। আর এর ফলে দুর্ঘটনা ঘটে বলে অন্যতম কারন হিসাবে মনে করা হচ্ছে।
আজ বুধবারই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে এই রিপোর্ট জমা পড়েছে। তাতে দাবি করা হয়েছে এই ঘটনায় কোনও টেকনিক্যাল ফল্ট, ভেঙে যাওয়া কিংবা মিসাইল হামলার মতো কোনও প্রমাণ পাওয়া যায়নি। যদিও চূড়ান্ত এই রিপোর্ট জমা দেওয়ার আগে একাধিক বিষয় তদন্ত করে দেখা হয়।
এতে দুর্ঘটনাগ্রস্থ জায়গা, হেলিকপ্টারের স্ট্রাকচার, পাইলট ডাটা রিকর্ডার (FDR) এবং ককপিট ভয়েস রেকোর্ডার (CVR) খতিয়ে দেখা হচ্ছে। FDR এবং CVR-কে ব্ল্যাক বক্স হিসাবেই জানা যায়।
তবে এই তদন্তে কোনও ধরনের টেকনিক্যাল বিষয় উঠে আসেনি। এমনকি ভিভিআইপি মুভমেন্টের বিষয়েও বিস্তারিত ভাবে জানানো হয়েছিল। এমনই বেশ কিছু বিষয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে দেওয়া তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছ।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications