‘অন্য যেকোনও দেশ হলে গ্রেফতার করা হত’, মোহন ভগবতের ওপর হঠাৎ কেন রেগে গেলেন রাহুল?

আরএসএস প্রধান মোহন ভগবতের মন্তব্যের বিরুদ্ধে এবার চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কার্যত বলা যেতে পারে রাগে ফুঁসছেন লোকসভার বিরোধী দলনেতা। মোহন ভগবতকে 'বিশ্বাসঘাতক' বলে সম্বোধন করলেন কংগ্রেস সাংসদ। এমনকি এখানেই না থেমে তাঁকে গ্রেফতার করার হুঁশিয়ারিও দিলেন তিনি।

কিন্তু এমন কি ঘটল, যার জন্যে এতোটা রেগে গেলেন রাহুল গান্ধী? আসলে গত সোমবার এক সভা থেকে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে মন্তব্য করতে গিয়ে মোহন ভগবত বলেছিলেন 'এটি সত্যিকারের স্বাধীনতা'। আর সেই প্রসঙ্গে বলতে গিয়ে ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আর তাতেই বেজায় চটেছেন রাহুল গান্ধী।

rahul gandhi and mohon bhagwat

বুধবার দিল্লিতে কংগ্রেসের নতুন সদর দফতরের উদ্বোধনে বক্তব্য রাখছিলেন রাহুল গান্ধী। সেখান থেকেই মোহন ভগবতকে নিশানা করেন তিনি। রাহুল বলেন, "আরএসএস প্রধান মোহন ভগবত বলেছেন, 'ভারত ১৯৪৭ সালে স্বাধীনতা পায়নি। প্রকৃত স্বাধীনতা এসেছে রাম মন্দির নির্মাণের হাত ধরে।

সংবিধান আমাদের স্বাধীনতা প্রাপ্তির প্রতীক নয়'। মোহন ভগবতের এত ঔদ্ধত্য যে ২-৩ দিন অন্তর দেশের স্বাধীনতা সংগ্রাম, দেশের সংবিধান নিয়ে নিজের মতামত দেশকে জানান তিনি। উনি যা বলেছেন, তা রাষ্ট্রদ্রোহিতা। কারণ উনি বলেছেন দেশের সংবিধান অবৈধ। ইংরেজদের বিরুদ্ধে দেশের সংগ্রাম অবৈধ"।

এরপরই আরও খানিকটা রেগে গিয়ে রাহুল বলেন, "অন্য কোনও দেশ হলে, এতক্ষণে গ্রেফতার হয়ে যেতেন। ওঁর বিচার হত। ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা পায়নি এটা বলা প্রতিটি ভারতীয়র জন্য অপমানজনক এবং এখন সময় এসেছে আমরা এই বাজে কথা শোনা বন্ধ করব। যে লোকেরা মনে করে যে তারা কেবল তোতাপাখি করতে এবং চিৎকার করতে পারে, তাহলে এবার সময় এসেছে তাঁদের বিরুদ্ধে গর্জে ওঠার"।

প্রসঙ্গত, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাইকে জাতীয় দেবী অহিল্যা পুরস্কার প্রদানের জন্য শ্রী মোহন ভগবত সোমবার ইন্দোরে ছিলেন। সেখানে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে অযোধ্যায় রাম মন্দিরের পবিত্রতার দিনটিকে "প্রতিষ্ঠা দ্বাদশী" হিসাবে উদযাপন করা উচিত বলে উল্লেখ করেন তিনি। তারপরই রাম মন্দির নিয়ে এবং ভারতের স্বাধীনতা নিয়ে এমন মন্তব্য করেন মোহন ভগবত। এবার তা নিয়ে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল জাতীয় রাজনীতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+