করোনার নয়া স্ট্রেইনের হানা থেকে শরীরিক সমস্যা কাটাতে কার্যকরী কোভ্যাক্সিন, কী বলছে রিপোর্ট
করোনার নয়া স্ট্রেইনের হানা থেকে শরীরিক সমস্যা কাটাতে কার্যকরী কোভ্যাক্সিন, কী বলছে রিপোর্ট
পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি জানিয়েছে, করোনার নয়া স্ট্রেইন B.1.1.28.2 দেখা গিয়েছে। এই নয়া ভ্যারিয়েন্ট থেকে শরীরকে রক্ষা করতে কোভ্যাক্সিনের কার্যকারীতা বেশ তাৎপর্য পূর্ণ। তার সপক্ষে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে এদিন 'টাইমস অফ ইন্ডিয়া'য়।

নয়া স্ট্রেইনে কমছে ওজন !
জানা গিয়েছে, নয়া স্ট্রেইনের জেরে যে সমস্ত কোভিড উপসর্গ দেখা যাচ্ছে, তাতে কমছে ওজন। থাকছে শ্বাসকষ্ট জনিত সমস্যা। এরজন্য পরবর্তীকালে গিয়ে প্রবল শ্বাসকষ্টের জটিলতা দেখা যাচ্ছে। এদিকে রিপোর্টের পরামর্শ যে এই সমস্যা কাটাতে ভ্যাকসিন স্ক্রিনিং প্রয়োজন। যার জেরে শরীরে অ্যান্টিবডি তৈরি হতে পারে।

কেন কার্যকরী কোভ্যাক্সিন?
রিপোর্ট বলছে, কোভ্যাক্সিনের দুটি ডোজ এই নয়া স্ট্রেইনের মোকাবিলা করতে পারবে। বায়ো-রিক্সের অপ্রকাশিত রিপোর্টে এমনই তথ্য আসতে চলেছে বলে খবর। বলা হচ্ছে, কোভ্যাক্সিনের কার্যকারিতা এই করোনার নয়া স্ট্রেনের ক্ষেত্রে কার্যকরী হবে।

জিনোম সিকোয়েন্সিং ল্যাবের পরিস্থিতি
রিপোর্ট অনুযায়ী, জিনোম সিকোয়েন্সিং ল্যাবগুলি আপাতত মিউট্যান্টের গতিপ্রকৃতি নিয়ে বেশি চিন্তিত। দেশের ১০ টি জাতীয় ল্যাব জিনোম সিকোয়েন্সিং নিয়ে ইতিমধ্যেই কার্যকরী পদক্ষেপ নিয়েছে। ৩০ হাজার নমুনা তারা সেখানে সংগ্রহ করেছে। আর এই পরিস্থিতিতে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য ল্যাবগুলিকে কাজের গতি তরান্বিত করতে বলা হয়েছে।

নতুন স্ট্রেইন ঘিরে উদ্বেগ
গত সপ্তাহেই হুয়ের তরফে নয়া স্ট্রেইন 'ডেলটা'র কথা ঘোষিত হয়। করোনার এই স্ট্রেইন মূলত, ভারত থেকে খুঁজে পাওয়া যায়। পরবর্তীকালে আরও ২ টি নতুন করোনা স্ট্রেইনের হদিশ মিলছে বলে খবর। এই পরিস্থিতিতে ভ্যাকসিনেশন অত্যন্ত জরুরি।

ভ্যাকসিন নীতি
এদিকে কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে ভ্যাকসিন আপাতত বিভিন্ন রাজ্যকে তার জনসংখ্যা অনুযায়ী দেওয়া হবে কেন্দ্রের তরফে। এর আগেই অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে ১৮-৪৪ বছর বয়সীদেরও এবার থেকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্র। হাসপাতালে যাঁরা ভ্যাকসিন নিচ্ছেন তাঁদের প্রতি ডোজে বাড়তি ১৫০ টাকা পর্যন্ত পরিষেবা কর দিতে হবে।












Click it and Unblock the Notifications