সুপ্রিম কোর্টকে কেন 'মাছের বাজার'-বললেন প্রধান বিচারপতি টি এস ঠাকুর

শুক্রবার নোট বাতিল মামলার শুনানি চলাকালীন দুই আইনজীবী নিজের বক্তব্য পেশ করতে একে অপরের উপর চেঁচানোয় বিরক্তি প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন আদালত মাছের বাজার হয়ে গিয়েছে।

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর : সুপ্রিম কোর্ট তথা দেশের শীর্ষ আদালতের পরিবেশকে মাছের বাজারের সঙ্গে তুলনা করলেন ভারতের প্রধান বিচারপতি টিএস ঠাকুর।

শুক্রবার নোট বাতিল মামলার শুনানি চলাকালীন দুই আইনজীবী নিজের বক্তব্য পেশ করতে একে অপরের উপর চেঁচানোয় বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতি। নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, "কী ধরণের স্মৃতি আমি আমার সঙ্গে নিয়ে যাব?"

সুপ্রিম কোর্টকে কেন 'মাছের বাজার'-বললেন প্রধান বিচারপতি টি এস ঠাকুর

বিরক্তি প্রকাশ করে প্রধান বিচারপতি টিএস ঠাকুর বলেন, নিজের ২৩ বছরের বিচারক জীবনে আইনজীবীদের এধরণের অবাধ ধিঙ্গি আচরণ তিনি আগে কখনও দেখেননি। তিনি এও বলেন, একজন জুনিয়ার আইনজীবী একজন সিনিয়র আইনজীবীর উপর চেঁচিয়ে ধরাশায়ী করার চেষ্টা করছে এবং সুপ্রিম কোর্টকে মাছের বাজার বানিয়ে ছেড়েছ।

প্রসঙ্গত, শুক্রবার নোট বাতিল মামলায় সরকার পক্ষের হয়ে সওয়াল জবাব করতে আসেন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি এবং প্রবীন আইনজীবী কপিল সিব্বল এবং পি চিদম্বরম। সেখানেই একদন আইনজীবী অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতোগিকে বাধা দিতে চিৎকার করতে থাকে। আর তাতেই সহ্যের বাঁধ ভাঙে প্রধান বিচারপতির।

প্রধান বিচারপতি টিএস ঠাকুর বলেন, "এভাবে আদালতে তর্ক করা হয় না। আপনারা শীর্ষ আদালতকে মাছের বাজার বানিয়ে ফেলেছেন। কপিল সিব্বলের মতো প্রবীন আইনজীবী কথা বলুক আপনারা চান না, আইনজীবী চিদাম্বরম এখনও বলার জন্য ওঠেনওনি। এই ধরণের আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক।"

উল্লেখ্য প্রধান বিচারপতি টি এস ঠাকুর আগামী ৩ জানুয়ারি অবসর নেবেন। তাঁর জায়গায় এই পদে আসবেন বিচারপতি জগদীশ সিং কেহর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+